Friday, November 13, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সহরকে পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেল...

খোয়াই সহরকে পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেল খোয়াই পুর পরিষদ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১২ই নভেম্বর……খোয়াই সহরকে পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং উল্লেখযোগ্য কাজের নীরিখে স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির দ্বারা সম্মানিত হলো খোয়াই পুর পরিষদ। দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে বুধবার এই সম্মান গ্রহণ করেন খোয়াই পুর পরিষদের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার নির্মল কুমার ঝা। বিগত কয়েক বছর ধরে খোয়াই শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে খোয়াই পুর পরিষদের ধারাবাহিক উদ্যোগের জন্যই এই স্বীকৃতি ও সম্মান। এই অর্জন নিঃসন্দেহে সমগ্র খোয়াইবাসীর কাছে এক গর্ব ও আনন্দের বিষয়। এখানে উল্লেখ করতে হয় খোয়াই পুর পরিষদের সরকারি আধিকারিক থেকে শুরু করে নির্বাচিত যারা কাউন্সিলর রয়েছেন এমনকি সর্বোপরি পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মার একান্ত প্রচেষ্টায় খোয়াই পুর পরিষদ এলাকাতে পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা বজায় রাখতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, যার অভিব্যক্তি স্বরুপ এই সম্মান খোয়াইতে আসলো। তাতে করে খোয়াই বাসি ব্যাপক খুসি বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য