Friday, November 13, 2026
বাড়িখবররাজ্য২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ১ মার্চ উচ্চমাধ্যমিক ও...

২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ, ১ মার্চ উচ্চমাধ্যমিক ও ২ মার্চ শুরু মাধ্যমিক

আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার পর্ষদের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ২০২৭ সালের পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী। ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী, ১ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার পরদিন অর্থাৎ ২ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদ সভাপতির ঘোষণা অনুযায়ী, দুটি পরীক্ষাই দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুসারে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ৩০ মার্চ পর্যন্ত। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ধার্য করা হয়েছে ২৫ মার্চ। শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নয়, মাদ্রাসা শিক্ষার পরীক্ষার সূচিতেও দিনক্ষণ জানিয়ে দিয়েছে পর্ষদ। মাদ্রাসা ফাজিল পরীক্ষা শুরু হবে ১ মার্চ এবং শেষ হবে ১৭ মার্চ। অন্যদিকে, মাদ্রাসা ফাজিল আর্টস পরীক্ষা ১ মার্চ শুরু হয়ে চলবে ২৪ মার্চ পর্যন্ত। পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশের পাশাপাশি ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে পর্ষদ। অন্যদিকে, বিদ্যালয়গুলিতে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফলের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। পরীক্ষার সূচি প্রকাশের পর এবার চূড়ান্ত প্রস্তুতির দিকে এগোবে পর্ষদ ও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি। আগামী বছরের গুরুত্বপূর্ণ দুই বোর্ড পরীক্ষার দিনক্ষণ হাতে পাওয়ায় পরীক্ষার্থীরাও সেই অনুযায়ী প্রস্তুতির পরিকল্পনা সাজানোর সুযোগ পাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য