Friday, November 13, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদের অন্তর্গত ৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের রাস্তার দূর্ভোগ আজও কাটেনি।

খোয়াই পুর পরিষদের অন্তর্গত ৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের রাস্তার দূর্ভোগ আজও কাটেনি।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ ই নভেম্বর….আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে খোয়াই শহরজুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। চলছে প্রতিশ্রুতি আর জনসংযোগের পালা। কিন্তু খোয়াই পুর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে খোয়াই জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় বসবাসকারী ১২-১৩টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল দশা আজও বদলায়নি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে পুর পরিষদের কেউই সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বাম আমল থেকে বর্তমান সময় পর্যন্ত একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে আবেদন-নিবেদন করেও কোনও সুফল মেলেনি।আর বিশেষ করে বর্ষাকালে এই এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বর্তমানে অত্যন্ত ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে পরিবারগুলিকে।
বাসিন্দাদের আক্ষেপ, নির্বাচন আসে, নির্বাচন যায়, রাজনৈতিক প্রতিশ্রুতিরও কোনও অভাব থাকে না, অথচ বছরের পর বছর ধরে তাঁদের যাতায়াতের এই মৌলিক সমস্যার কোনও পরিবর্তন হয় না। বারবার আকুতি-মিনতি করেও মেলেনি নিরাপদ ভাবে চলাচলের ব্যবস্থা।তাই আসন্ন পুর পরিষদ নির্বাচনের প্রাক্কালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কাছে এলাকার বাসিন্দাদের জোরালো দাবি, আর প্রতিশ্রুতি নয়, অবিলম্বে রাস্তাটি সংস্কার করে ১২-১৩টি পরিবারের নিরাপদ যাতায়াতের স্থায়ী ব্যবস্থা করা হোক ওটাই তাদের দাবি।এখন দেখার বিষয় তাদের সেই আবেদন রক্ষা করতে খোয়াই পুর পরিষদ কতটুকু সদর্থক ভূমিকা গ্রহণ করে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য