বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই নভেম্বর….সামাজিক ভাতা প্রদানের নামে খোয়াই সহ রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে কার্যত প্রহসন করছে সংশ্লিষ্ট সরকারি দপ্তর। মাত্র এক সপ্তাহ আগে বিজ্ঞপ্তি জারি করে আগামী ৬ নভেম্বর ২০২৬ শের মধ্যে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে আবেদন জমা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।ভাতার আবেদন করতে পঞ্চায়েত ও পুর পরিষদ থেকে আরো আর (ROR) এর কপি এবং ডিসি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করা বাধ্যতামূলক। কিন্তু গত বুধবার ও বৃহস্পতিবার ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট দপ্তর থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবার আসতে বলা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তাহলে সময় অতিবাহিত হবার পর সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে কি আবেদন কারিরা সেটাকে ধুইয়ে জল খাবেন? সেই প্রশ্নটাই করছেন অনেকেই।অন্যদিকে অভিযোগ, খোয়াইয়ের ডিসি সঞ্জয় চৌধুরী সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিসে অনুপস্থিত উনার অফিসে তালা ঝুলিয়ে তিনি হাওয়া। এর ফলে আবেদনকারীরা সঠিক তথ্য ও পাচ্ছেন না। ৬ নভেম্বরের পর আবেদন জমার সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা কাটছে না আবেদন কারিদের।ভাতার নামে এমন হয়রানিকে সরকারি দপ্তরের চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে ক্ষোভ প্রকাশ করছেন আবেদনকারীরা। সাধারণ মানুষের প্রাপ্য ভাতা নিয়ে এমন অব্যবস্থাপনা ও প্রহসন বন্ধ করে অবিলম্বে আবেদন জমার সময়সীমা বৃদ্ধি করার দাবি উঠছে। অন্যথায় বহু যোগ্য আবেদনকারী সরকারি ভাতা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।এখন দেখার বিষয় সরকার এই বিষয়ে কি চিন্তা ভাবনা করেন আবেদন কারিদের স্বার্থে।



