Friday, November 6, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদের নির্বাচনে সি পি আই এম দলের প্রার্থী সহ প্রস্তাবক...

খোয়াই পুর পরিষদের নির্বাচনে সি পি আই এম দলের প্রার্থী সহ প্রস্তাবক দের বাড়ি ঘড়ে বিজেপি দলের দুষ্কৃতকারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই নভেম্বর…… পুর নির্বাচনে খোয়াইতে সি পি আই এম দলের প্রার্থীদের প্রস্তাবকদের বাড়ি ঘড়ে বেজেপি দলের দুষ্কৃতিকারীরা হামলা করার প্রতিবাদে খোয়াইতে সি পি এম দলের প্রতিবাদ কর্মসূচি শেষে খোয়াই থানার ওসির কাছে স্মারকলিপি প্রদান।
আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে সি পি এমের মনোনীত প্রার্থী ও প্রস্তাবকদের উপর হামলা এবং হেনস্তার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করল সি পি আই এম খোয়াই মহকুমা কমিটি।সি পি আই এমের অভিযোগ। গত ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে আজ অব্দি দলের প্রার্থী ও সমর্থকদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। এর প্রতিবাদে শুক্রবার দুপুর ১টায় খোয়াইয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রথমে এই মিছিলটি পার্টির জেলা কার্জালয় থেকে শুরু হয়ে খোয়াই পুরাতন বাজার স্থিত খোয়াই থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে।এই রেলিংয়ে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস,পলাস ভৌমিক,মনোজ দাস,কানন দত্ত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা সহ কর্মী সমর্থকরা। এখানে বেশ কিছু সময় তারা বিক্ষোভ প্রদর্শন করে।এরপর খোয়াই থানার ওসি প্রাজিৎ মালাকার এর কাছে ৫জন নেতৃত্বরা মিলে স্মারকলিপি প্রদান করেন ।সি পি আই এম নেতৃত্বের দাবি, অবিলম্বে সমস্ত হিংসাত্মক ঘটনা বন্ধ করে প্রার্থী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য