Thursday, June 25, 2026
বাড়িখবরবাণিজ্যএক বছর পূর্তি উদযাপন ট্রিপুরা রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের

এক বছর পূর্তি উদযাপন ট্রিপুরা রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের

ত্রিপুরার রিয়েল এস্টেট শিল্পকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তোলার লক্ষ্যে গঠিত ট্রিপুরা রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অসিত বরণ সাহা, সম্পাদক অভিজিৎ দেবসহ অন্যান্য সদস্যরা।

রাজ্যে রিয়েল এস্টেট খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় এক বছর আগে যাত্রা শুরু করেছিল ট্রিপুরা রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার আগরতলার একটি অভিজাত হোটেলে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গত এক বছরের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংগঠনের সম্পাদক অভিজিৎ দেব জানান, রিয়েল এস্টেট খাতের সঙ্গে জড়িত নির্মাতারা দীর্ঘদিন ধরে নানা প্রশাসনিক ও কারিগরি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সেই সমস্যাগুলির সমাধান এবং একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই সকল বিল্ডার একত্রিত হয়ে এই সংগঠন গঠন করেন।

তিনি বলেন, সংগঠনের বিভিন্ন দাবি ও সমস্যার সমাধানে রাজ্যের মেয়র দীপক মজুমদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার, টি-রেরা চেয়ারম্যান বিদ্যুৎ দত্ত, নোডাল অফিসার প্রিয়ব্রত ভট্টাচার্য এবং অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়ও বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রিপুরার নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নে রিয়েল এস্টেট শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনে আধুনিক ও পরিকল্পিত আবাসন গড়ে তোলার মাধ্যমে রাজ্যের উন্নয়নে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এই সংগঠন।

এদিন সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মেয়রের কাছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন প্রকল্পের Occupancy Certificate দ্রুত মঞ্জুর করার আবেদনও জানানো হয়। তাদের মতে, এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে সাধারণ ক্রেতা ও নির্মাতা উভয়ই উপকৃত হবেন এবং রিয়েল এস্টেট খাত আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অসিত বরণ সাহা, সহ-সভাপতি লিটন সাহা ও দিলীপ সূত্রধর, কোষাধ্যক্ষ সুমিত সাহা, সহ-সম্পাদক পার্থ শর্মা ও নিখিল দেবনাথসহ অন্যান্য সদস্যরা। সভায় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য