Sunday, November 22, 2026
বাড়িখবররাজ্য২২ ও ৪৭ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের জোরদার প্রচার, প্রার্থীদের সমর্থনে পথে বাম...

২২ ও ৪৭ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের জোরদার প্রচার, প্রার্থীদের সমর্থনে পথে বাম নেতৃত্ব

পুর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে নির্বাচনী প্রচারের লড়াই। জয় নিশ্চিত করতে সকাল থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। জনসংযোগের পাশাপাশি নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি ও এলাকার সমস্যা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চলছে জোরকদমে। এই প্রচারযুদ্ধে শাসক দলের পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে বিরোধী বামফ্রন্টও। এরই মধ্যে আগরতলা পৌর নিগমের ২২ ও ৪৭ নম্বর ওয়ার্ডে পৃথকভাবে প্রচার কর্মসূচি পালন করল বামফ্রন্ট। ২২ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী যমুনা দেববর্মার সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে নামেন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা। প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। প্রচার চলাকালীন এলাকার উন্নয়ন ও বিভিন্ন সমস্যার প্রসঙ্গ তুলে ধরে বামফ্রন্ট প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।অন্যদিকে, ৪৭ নম্বর ওয়ার্ডেও নির্বাচনী প্রচারে গতি বাড়িয়েছে বামফ্রন্ট। এই ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডুকলি এলাকার ছাত্র-যুব আন্দোলনের সঙ্গে যুক্ত পঙ্কজ শুক্ল দাস। তাঁর সমর্থনে আয়োজিত প্রচার কর্মসূচিতে অংশ নেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্যা তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব, ফরওয়ার্ড ব্লকের পার্থ রঞ্জন সরকার-সহ স্থানীয় বাম নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তাঁরা এবং দলীয় প্রার্থীর সমর্থনে ভোট চান।দুই ওয়ার্ডে পৃথক প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে বাম নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের কাছ থেকে তাঁরা ইতিবাচক সাড়া পাচ্ছেন। ভোটাররা যদি নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে নির্বাচনে বামফ্রন্টের জয় নিশ্চিত বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। পুর নির্বাচনের প্রাক্কালে ২২ ও ৪৭ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের এই সক্রিয় প্রচার কর্মসূচি স্পষ্ট করে দিচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের কাছে পৌঁছতে মরিয়া বিরোধী শিবির।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য