Thursday, June 25, 2026
বাড়িখবররাজ্যকাঁঠালতলীর হত্যাকান্ডে বাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৪ :

কাঁঠালতলীর হত্যাকান্ডে বাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৪ :

কাঁঠালতলী এলাকার সমীর দাস হত্যাকাণ্ডে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ ।ধৃত অভিযুক্তরা হল রাজু লস্কর ,পবন দাস, সজল দাস এবং লক্ষণ মালাকার ।পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এই সংবাদ জানিয়েছেন।

সম্প্রতি আমতলী থানাধীন কাঁঠালতলি এলাকায় এক যুবকের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সমীর দাস ।তিনি কাঁঠালতলি এলাকার তরুণ সংঘের সম্পাদক ছিলেন ।এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত এলাকারই বাসিন্দা স্বপন সূত্রধরের বাড়ি ঘরে হামলা চালায়। ক্ষুব্ধ জনতা পুলিশের সামনেই অভিযুক্তের বাড়ি ঘর ভাঙচুর করে ও আগুন লাগায়। ঘটনার সময় পুলিশ কার্যত নিরব ভূমিকেতেই ছিল ।পুলিশের এই নীরব ভূমিকা ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে ।এর পরই ঘটনা নিয়ে নড়েচড়ে বসে পুলিশ ।পুলিশ বাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগের চারজনকে গ্রেফতার করে ।ধৃতরা হল রাজু লস্কর ,বাড়ি রানী খামার এলাকায় ।পবন দাস, বাড়ি কাঁঠালতলী বাজার এলাকায় ,সজল দাস ,বাড়ি রানী খামার এবং লক্ষণ মালাকার ,বাড়ি মধুবন কাঠালতলী এলাকায়। বৃহস্পতিবার পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক এই সংবাদ জানান ।তিনি জানান ,ঘটনার ভিডিওগ্রাফি দেখে বেশ কিছু অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হত্যাকান্ড কে কেন্দ্র করে আমতলী থানাধীন কাঁঠালতলি এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে ।ইতিমধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্ত স্বপন সূত্রধরসহ তিন জনকে গ্রেফতার করেছে। ধৃত অপর দুই অভিযুক্তরা হল সুজয় সূত্রধর এবং মিঠুন সূত্রধর ।বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য