শারদোৎসবের প্রাক্কালে গহনা প্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সংস্থার জনপ্রিয় ও বহু প্রতীক্ষিত গহনা প্রদর্শনী ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬’ এবার পা দিতে চলেছে ২৪তম বছরে। আগামী ৫ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই বিশেষ আয়োজন চলবে ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুর এবং কলকাতার গড়িয়াহাট, বেহালা ও বারাসতের শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে। এবারের ‘স্বর্ণ সম্ভার’-এ থাকছে নানা ধরনের আকর্ষণীয় ও এক্সক্লুসিভ গহনার সম্ভার। এর মধ্যে রয়েছে ডিজাইনার হাতে তৈরি গয়না, ঐতিহ্যবাহী ও ট্রেন্ডি বিয়ের গহনা, সাশ্রয়ী মূল্যে হিরের গয়না, গ্রহরত্ন এবং মূল্যবান পাথরের জমকালো সংগ্রহ। পাশাপাশি থাকছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নিজস্ব বিশেষ কালেকশন—হিরের গয়নার ‘গ্লিটেরিয়া’, রূপার গয়নার ‘সিলভার এক্সপ্রেশনস’ এবং আধুনিক ৯ ক্যারেট গয়নার সংগ্রহ ‘রিফ্লেকশনস’। উৎসবের মরসুমে ক্রেতাদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার, উপহার ও মেগা ড্র।
‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬’-এ প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। সোনার গয়না কেনাকাটায় প্রতি গ্রামে ৭১১ টাকা ছাড়, যেকোনও হিরের গয়নার মজুরিতে ১০০ শতাংশ ছাড়, ‘সিলভার এক্সপ্রেশনস’-এর রূপার গয়নার MRP-তে ১৫ শতাংশ ছাড় এবং গ্রহরত্নের MRP-তেও ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। উৎসবের আনন্দ আরও বাড়াতে থাকছে মেগা ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার’ এবং চমকভরা ধনতেরাস মিলিতভাবে ক্রেতাদের জন্য রাখা হয়েছে ৩টি স্কুটি* জেতার সুযোগ। এছাড়াও সারা বছর ধরে থাকা বিভিন্ন সুবিধা ও পরিষেবাও এই সময়ে পাওয়া যাবে। পুরানো সোনার গয়না বদলে নতুন গয়না নেওয়ার ক্ষেত্রে যেকোনও হলমার্ক সোনার গয়নায় ১০০ শতাংশ ফেরত মূল্য এবং গহনা কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম ‘সোনায় সোহাগা’-র মতো সুবিধাও থাকছে। এই বিশেষ আয়োজন উপলক্ষে আয়োজিত এক প্রেস প্রিভিউ অনুষ্ঠানে সংস্থার বিশেষ স্বর্ণ সম্ভার কালেকশন ‘শক্তিরূপেনী’-র আনুষ্ঠানিক উন্মোচন করেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের দুই ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা।
অনুষ্ঠানে সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, তাঁদের প্রাক-পুজো উপস্থাপনা ‘স্বর্ণ সম্ভার’ এবার ২৪ বছরে পড়ল। গহনার নকশা, কারুকার্যের সূক্ষ্মতা এবং এক্সক্লুসিভ কালেকশনের দিক থেকে এবারের আয়োজন আরও বিশেষ বলে জানান তিনি। পাশাপাশি ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারও থাকছে বলে জানান অর্পিতা সাহা। সংস্থার আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, ২৪তম বর্ষের ‘স্বর্ণ সম্ভার’ তাঁরা তাঁদের ক্রেতা বন্ধুদের উৎসর্গ করছেন। ক্রেতাদের সমর্থন ও উৎসাহ ছাড়া এতদূর এগিয়ে আসা সম্ভব হত না বলেও জানান তিনি। গহনার ডিজাইন নিয়ে ক্রেতাদের প্রত্যাশা পূরণের পাশাপাশি ন্যায্য মূল্যে সেরা পণ্য তুলে দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন রূপক সাহা। একই সঙ্গে তিনি সকলকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানান এবং ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬’-এ সাদর আমন্ত্রণ জানান। সব মিলিয়ে শারদোৎসবের আবহে ক্রেতাদের জন্য গহনা কেনাকাটার এক বিশেষ সুযোগ নিয়ে প্রস্তুত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৬’-এর মাধ্যমে উৎসবের আনন্দকে আরও রঙিন করে তুলতে ক্রেতাদের স্বাগত জানাতে প্রস্তুত সংস্থা।



