Tuesday, October 27, 2026
বাড়িখবরবাণিজ্যশ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘চমক ভরা ধনতেরাস ২০২৬’, থাকছে আকর্ষণীয় ছাড় ও...

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘চমক ভরা ধনতেরাস ২০২৬’, থাকছে আকর্ষণীয় ছাড় ও ৩টি স্কুটি জেতার সুযোগ

আগরতলা: দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সংস্থার বার্ষিক গয়নার প্রদর্শনী ‘চমক ভরা ধনতেরাস ২০২৬’ চলবে আগামী ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এবারের আয়োজনেও সোনা, হীরে ও রূপার গয়নার বিস্তৃত সম্ভারের পাশাপাশি থাকছে বিশেষ ছাড়, নিশ্চিত উপহার এবং মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি স্কুটি জেতার সুযোগ।

‘আলো ও আনন্দের উৎসব’কে স্বাগত জানিয়ে ‘চমক ভরা ধনতেরাস’-এর ২২তম সংস্করণের বিশেষ প্রিভিউ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এবারের বিশেষ গয়নার সম্ভার উন্মোচন করেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের দুই ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা।

ধনতেরাসে সোনা, হীরে ও রূপার গয়না কেনার ঐতিহ্যকে সামনে রেখে প্রতিবছর এই বিশেষ আয়োজন করে সংস্থাটি। এবারের সংগ্রহে থাকছে হাতে তৈরি সোনা ও হীরের গয়না, ঐতিহ্যবাহী ও আধুনিক নকশার বিয়ের গয়না, সাধ্যের মধ্যে হীরের গয়না এবং সংস্থার নিজস্ব ডিজাইনার কালেকশন। পাশাপাশি থাকছে হীরের কালেকশন ‘গ্লিটারিয়া’, ৯ ক্যারেট সোনার গয়নার কালেকশন ‘রিফ্লেকশনস’, ডিজাইনার রূপার কালেকশন ‘সিলভার এক্সপ্রেশনস’ এবং বিভিন্ন গ্রহরত্নের সম্ভার।

অফারের তালিকায় কী কী থাকছে?

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ধনতেরাসের কেনাকাটায় গ্রাহকদের জন্য থাকছে একাধিক বিশেষ সুবিধা। সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে ৮৫৫ টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে ১০০ শতাংশ ছাড় এবং ‘সিলভার এক্সপ্রেশনস’ রূপার গয়নার মজুরিতে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়া প্রত্যেক কেনাকাটার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার।

মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি স্কুটি জেতার সুযোগও থাকছে। ‘শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৬’ এবং ‘চমক ভরা ধনতেরাস ২০২৬’—এই দুই আয়োজন মিলিয়ে পুরস্কারগুলি দেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

এছাড়াও থাকছে ‘সোনায় সোহাগা’ বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরোনো সোনার গয়না বদলে নতুন গয়না কেনার সুবিধা এবং ৯ ক্যারেট সোনার গয়না, রূপার গয়না ও সোনা-রূপার কয়েন কেনার সুযোগ। গ্রাহকদের জন্য রয়েছে রূপার বাসনপত্র ও পুজোর সামগ্রীর সম্ভারও।

অনুষ্ঠানে সংস্থার ডিরেক্টর রূপক সাহা বলেন, ধনতেরাস সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। প্রায় ২১ বছর আগে ‘চমক ভরা ধনতেরাস’-এর সূচনা হয়েছিল গ্রাহকদের সোনা, হীরে ও রূপার গয়না কেনার বিশেষ সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে। সময়ের সঙ্গে এই আয়োজন গ্রাহকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে।

অন্যদিকে, ডিরেক্টর অর্পিতা সাহা জানান, গত কয়েক বছরে ‘চমক ভরা ধনতেরাস’-এর পরিসর অনেকটাই বেড়েছে। গয়নার বিশেষ সম্ভারের পাশাপাশি আকর্ষণীয় অফার ও লাকি ড্রয়ের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে এই উদ্যোগ।

দুই ডিরেক্টরই গ্রাহকদের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ডিজাইন, কারিগরি দক্ষতা ও সুলভ মূল্যের ক্ষেত্রে উৎকর্ষ বজায় রেখে গ্রাহকদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দেন।

ত্রিপুরা ও কলকাতার সব শোরুমে মিলবে অফার

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুরের পাশাপাশি কলকাতার গড়িয়াহাট, বেহালা ও বারাসাতের সব শোরুমে এই অফার উপলব্ধ থাকবে।

উৎসবের মরশুমে প্রিয়জনদের উপহার দেওয়া কিংবা ধনতেরাসের কেনাকাটাকে আরও আনন্দময় করে তুলতে গ্রাহকদের ‘চমক ভরা ধনতেরাস ২০২৬’-এ আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য