বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২ সেপ্টেম্বর….পুকুরে বিষ নিক্ষেপের কারণে লক্ষাদিক টাকার মাছ নষ্ট করল দুষ্কৃতীরা বলে অভিযোগ পুকুরে মালিকের।ঘটনার বিবরণ দিয়ে পুকুরের মালিক সিঙ্কু রায় জানান কে বা কারা সোমবার রাতের অন্ধকারে বিষ নিক্ষেপ করেছে তার দুই কানি পুকুরে। তাতে তার পুকুরের লক্ষাদিক টাকার ছোট বড় মাছ মরে গেছে এরফলে ব্যাপকভাবে ক্ষতির শিকার হয়েছেন সিঙ্কু রায়। এই বিষয়ে পুকুরের মালিক পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুকুরের মালিকের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে পুকুরে বিষ নিক্ষেপ করা হয়েছে। উনি এও জানান উনার পুকুরে বিষ ঢালার ঘটনাটির খবড় পান সোমবার সকাল ৮ নাগাদ।এসেই দেখেন উনার পুকুরের বেশির ভাগ ছোট এবং বড় মাছ ধরে নিয়ে গেছে অন্য এলাকার লোকজন এবং উনার পুকুরের সমস্ত মাছই মড়ে গিয়ে পুকুরের জলে ভেসে ওঠেছে।আর তা দেখতে পেয়ে এলাকা বাসি মালিককে খবড় না দিয়ে মাছ ধড়তে ব্যাস্ত হয়ে পড়েন।তবে এই ঘটনার সাথে জড়িত এবং সন্দেহের তালিকায় দুইজন রয়েছে বলে তিনি জানিয়েছেন। গোটা বিষয়টি জানিয়ে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ী করা হয়েছে। ঘটনাটি খোয়াই পুর পরিষদের অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের সেকেন্ড গাড এলাকায়। পকুরের মালিক শুঙ্কু রায় এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে বলে জানান।



