Friday, November 6, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় আল ত্রিপুরার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টএসোসিয়েশন এর...

খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় আল ত্রিপুরার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টএসোসিয়েশন এর উদ্যোগে রক্ত দান শিবির ও শিক্ষা মূলক অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা নভেম্বর.…..বুধবার খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবির এবং এক প্রশিক্ষণ মূলক কর্মসূচি ।অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন খোয়াই সাব-ডিভিশন কমিটির উদ্যোগে বুধবার সকাল ১১টায় খোয়াই পুরাতন টাউন হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস, অতিরিক্ত খোয়াই জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, রাজ্য সংগঠনের সভাপতি সমর ভৌমিক, সম্পাদক বিশ্বজিৎ সাহা এবং খোয়াই ড্রাগ অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস রায়সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।এর পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উৎভোধন হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস রক্তদানের গুরুত্ব ও মানবকল্যাণে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রক্তদানের মতো মহৎ উদ্যোগের মাধ্যমে সংগঠনের সদস্যরা সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেন। এই দিন সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় ১৬ জন রক্ত দান করেন।এবং অনুষ্ঠানের সমস্ত অতিথিরা রক্ত দাতাদের সাথে কথা বলেন এবং তাদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য