Thursday, September 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সিন্থেটিক ফুটবল মাঠে আয়োজিত রাজ্য ভিত্তিক অনুর্ধ ১৭ মেয়েদের মধ্যে ফুটবল...

খোয়াই সিন্থেটিক ফুটবল মাঠে আয়োজিত রাজ্য ভিত্তিক অনুর্ধ ১৭ মেয়েদের মধ্যে ফুটবল প্রতিযোগিতায় ২ শুন্য গোলে জয়ী ত্রিপুরা স্কুল স্পোর্টস।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ ই সেপ্টেম্বর.…..ত্রিপুরা রাজ্য যুব ক্রীড়া দপ্তরের উদ্যোগে খোয়াই সিনথেটিক ফুটবল মাঠে আয়োজিত দুই দিন ব্যাপী রাজ‌্য ভিত্তিক অনুর্ধ ১৭ মেয়েদের মধ্যে ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় দুই শুন্য গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ত্রিপুরার স্কুল স্পোর্টস। বৃহস্পতিবার বিকেলে অনুর্ধ ১৭ মেয়েদের মধ্যে রাজ্য ভিত্তিক ফুটবল খেলার চুরান্ত পর্যায়ে খেলার মাঠে ছিল টান টান উত্তেজনা এবং দর্শন ও ছিল প্রচুর।এই দিন মাঠে খেলতে নামে গোমতী জেলা বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। ৭০ মিনিটের খেলায় ত্রিপুরা রাজ্য স্কুল স্পোর্টস প্রথমার্ধে একটি গোল করে। এবং খেলার দ্বিতীয়ার্ধে পুনরায় আরেকটি গোল করে ত্রিপুরা স্কুল স্পোর্টস তাতে দুই শুন্য গোলের ব্যবধানে জয়ী হয়েছেন ত্রিপুরা স্কুল স্পোর্টসের দল।এই দিন চুরান্ত পর্যায়ের খেলার মাঠে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাপতি অপর্না সিংহ রায়,সমাজ সেবি জয়দেব দেববর্মা, অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষক বিষ্ণু পদ চক্রবর্তী ও অমর সাহ সহ অন্যান্যরা।এই খেলায় বেষ্ট গোলকিপার হিসেবে পুরস্কার পান রিকি টেঙ কাইতে এবং সর্বাধিক গোলদাতার পুরস্কার পান জেসিকা ঝড়া এদেরকে পুরস্কৃত করেন উপস্থিত অতিথিরা। এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন জয়দেব দেববর্মা এবং চেম্পিয়ান দলের হাতে পুরস্কার তুলে দেন খোয়াই জিলা পরিষদের সভাপতি অপর্না সিংহ রায়। তবে বিভিন্ন খেলায় এই মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল একটি ঐতিহ্য খোয়াই বাসির কাছে ।দেখা গেছে বিভিন্ন ধরনের খেলায় ব্যাক্তিগত পুরস্কার থেকে শুরু করে দল গত পুরস্কার গুলি মাঠের মধ্যে দর্শকদের উপস্থিতিতে মধ্যে আনন্দ উল্লাসের মাধ্যমে অনুষ্ঠানের অতিথীরা বিজয়ীদের হাতে তুলে দিতেন। কিন্তু এই খেলায় পুরস্কার বিতরণী পর্বটিকে মলিন করেদিলেন খোয়াই জেলার যুব ক্রীড়া দপ্তরের সহ অধিকার্তা দীবাকর দেবনাথ। সবাইকে মঞ্চে তুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সমাপ্ত করেন তিনি।এই চুরান্ত পর্যায়ের খেলার মাঠে উপস্থিত অতিথিরা চাইছিলেন মাঠের দর্শকের উপস্থিতির মধ্য সবার হাতে তাদের পুরস্কার গুলি তুলে দিতে। কিন্তু এখানে ব্যাগড়া মারেন জেলা যুব ক্রীড়া দপ্তরের সহ অধিকার্তা দীবাকর দেবনাথ। তিনি মঞ্চের অতিথিদের বাড়ন করেন মাঠে নামতে।তা দেখে মাঠের অনেক দর্শকরা ক্ষোব প্রকাশ করেন। শুধু তাই নয় উনার এই সিদ্ধান্তে এই খেলার মাঠের বহু বছর পুরনো ঐতিহ্যকে কলঙ্কিত করল বলে ধারণা করছেন খেল পিপাসু দর্শকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য