বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই সেপ্টেম্বর…..৫ ই সেপ্টেম্বর দিনটি হল শিক্ষক দিবস।এই দিনটিকে সামনে রেখে শনিবার দুপুর ১২টায় খোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক খোয়াই এর অন্তর্গত খোয়াই,তুলাশিখর ও পদ্মবিল এই তিনটি শিক্ষা পরিদপ্তর এর উদ্যোগে ৬৫ তম শিক্ষক দিবস।এই অনুষ্ঠানের উৎভোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্না সিংহ রায়। এছাড়াও অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত বড়িষ্ঠ শিক্ষক কমলা রঞ্জন ভট্টাচার্য, জেলা সভাপতি সমির কুমার দাস, মন্ডল সভাপতি অনুকুল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, খোয়াই এর তিনটি ব্লকের শিক্ষা আধিকারিক যথা নীলমনি দেববর্মা,বিজায় দেববর্মা, বিশ্নু দত্ত, ওএসডি মতিলাল দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের চন্দন ফোঁটা, ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষীকারা সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা।এই দিন অনুষ্ঠানের মাধ্য খোয়াই মহকুমার অন্তত গত তিনটি ব্লকের অবসর প্রাপ্ত ১৭ জন শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয়।এই দিন
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন পদ্মবিল ব্লকের বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত , উৎভোধক অপর্না সিংহ রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে বক্তারা শিক্ষক সমাজের অবদান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা এবং সমাজ নির্মাণে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠ্য বইয়ের জ্ঞান প্রদানেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক চেতনায় সমৃদ্ধ করে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উৎসব মুখর এই পরিবেশে শিক্ষক দিবসের এই অনুষ্ঠান খোয়াই মহকুমার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা বিভাগের কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহের সৃষ্টি করে।



