Friday, October 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপূজার মুহুর্তে রেগার মুজুরী না পাওয়াতে পথ অবরোধ ছনখলাতে।

পূজার মুহুর্তে রেগার মুজুরী না পাওয়াতে পথ অবরোধ ছনখলাতে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ ই অক্টোবর….রাত পোহালেই শারদ উৎসব, এই উৎসবের মূহুর্তে রেগার মজুরি না পেয়ে শুক্রবার সকাল এগারটা নাগাদ ছনখলা এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসল ছনখলা এলাকার রেগার শ্রমিকরা।শারদ উৎসবের প্রাক্কালে রেগার মজুরি না পাওয়ায় ক্ষোভে খোয়াই-আগরতলা জাতীয় সড়কের ছনখলা এলাকায় অবরোধে শামিল হন শ্রমিকরা। এর জেরে যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খোয়াই পদ্মবিল ব্লকের এক আধিকারিক। শ্রমিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা। তবে উৎসবের আগে বকেয়া মজুরি না মেলায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ অব্যাহত রয়েছে। দ্রুত প্রাপ্য মজুরি মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য