বাসুদেব ভট্টাচার্যী ২৫ শে জুন….বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের খোয়াই পুর পরিষদের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।বৃহস্পতিবার বিকেলে খোয়াই পুর পরিষদের উদ্যোগে চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস সি সাব কমিটি খোয়াই আর ডি ব্লকের চেয়ারম্যান সমীর কুমার দাস, জেলা পরিষদের সদস্য অনুকূল দাস। খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাধ ও শর্মা, খোয়াই পুর পরিষদের কাউন্সিলর তথা এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সদস্য মৃত্যুঞ্জয় না শর্মা খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ , সরকারি ইংলিশ মিডিয়াম বিদ্যালয় প্রধান শিক্ষকরতন দেববর্মা, সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা।এই অনুষ্ঠানে প্রথমেই অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এর পরবর্তীতে গাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। একে একে সমস্ত অতিথিরা আলোচনা করার পর সর্বশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি সমীর কুমার দাস বিস্তারিতভাবে আলোচনা করেন। ছাত্র-ছাত্রীদের আহ্বান রাখেন শুধু মাত্র উন্নত শিক্ষা গ্রহণ করলে হবে না সামাজিক দায়বদ্ধতা রেখেই চলতে হবে কারণ আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের দেশের ও রাজ্যের ভবিষ্যৎ। এর পর ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এবং শেষে এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সাংবাদিকদের হাত দিয়ে ছাত্র ছাত্রীদের কে সংবর্ধনা প্রদান করা হয়।



