Friday, June 26, 2026
বাড়িখবররাজ্যবঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী উদযাপন, নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান

বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী উদযাপন, নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান

বাংলা সাহিত্যের অমর সাহিত্যিক, ‘সাহিত্য সম্রাট’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার মুক্তধারায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমাসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।

বাংলা সাহিত্য ও জাতীয় চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো আগরতলায়। এ উপলক্ষে শহরের মুক্তধারায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর জীবন, সাহিত্যকর্ম এবং জাতীয়তাবাদী চিন্তাধারাকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, বাংলা উপন্যাসের পথিকৃৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু একজন সাহিত্যিকই নন, তিনি ছিলেন জাতীয় চেতনার অন্যতম প্রধান প্রেরণাদাতা। তাঁর রচিত ‘বন্দে মাতরম’ গান ভারতের স্বাধীনতা আন্দোলনে লাখো মানুষের মধ্যে দেশপ্রেমের সঞ্চার করেছিল। তাঁর সাহিত্যকর্ম আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সমাজচেতনার শিক্ষা দেয়।

অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা বলেন, বঙ্কিমচন্দ্রের সাহিত্য ও আদর্শকে বর্তমান প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন। তাঁর রচনার মধ্য দিয়ে সমাজ, সংস্কৃতি এবং দেশপ্রেমের যে শিক্ষা পাওয়া যায়, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য