Thursday, November 19, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসি পি আই এম দল হল মিথ্যে বলার মাষ্টার পিস, তেমনটাই মন্তব্য...

সি পি আই এম দল হল মিথ্যে বলার মাষ্টার পিস, তেমনটাই মন্তব্য করেন খোয়াইতে নির্বাচনি জনসভার মঞ্চ থেকে ডঃ মানিক সাহা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ই নভেম্বর…..সি পি আই এম দল হল মিথ্যে কথা বলার মাষ্টার পিস। তেমনটাই মন্তব্য করেন পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে খোয়াইতে একটি জনসভায় যোগদান করতে এসে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকেল ৩ টায় খোয়াই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে নির্বাচনী প্রচারে আসেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার প্রভারি তাপস মজুমদার, বিজেপি দলের খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস , খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্না সিংহ রায় , প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের প্রার্থী সহ বিভিন্ন নেতৃবৃন্দরা ও কর্ম সমর্থকরা । জনসভায় ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সি পি আই এম দলকে এক হাতে নিয়ে তুলোধুনো করতে গিয়ে বিগত দিনের তাদের সন্ত্রাস এর কথা উল্লেখ করেন। এবং বলেন খোয়াই সহরটি ছিল একটি সাংস্কৃতিক সহর। সেই সহরটিকে তারা সিপি এম এর গড় বানিয়েছিল।তাতে করে তারা জনগনের জন্য ছিল শাশিত আর শোষিত।যার ফলে তৎকালীন সময়ে খোয়াইতে বহু মানুষ খুন হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দীপঙ্কর নাথ শর্মা,খিতিন্ড গোপন,অনাথ বন্ধু মালাকার,হেমলাতা দেবকে ঘড়ে তলা দিয়ে পুড়িয়ে মারা হয়। যদিও বর্তমান সময়ের যুবকরা তার জানেনা। তাছাড়া দক্ষিণ জেলায়৬৯ জন কে খুন হতে হয়েছিল সি পি আই এম আমলে। সারা রাজ্যে এমন প্রচুর খুন হয়েছেন যার কোন ইয়াত্তা নেই।আর এখন তারা বলছে আইনের সাশন নেই।তখন তারা একটি কথাই প্রচার করত যে রাজ্যে স্বর্ন যুগ চলছে।সেটা স্বর্ন যুগ ছিলনা ছিল স্বর্ন যুগের নামে খুন,ধর্শন এর নামে একটি ইন্ড্রাস্ট্রিতে পরিনত হয়েছিল।তাই মুখ্যমন্ত্রী এই দিন খোয়াই এর নির্বাচনি জন সভা থেকে সমস্ত কার্জ কর্তাদের উদ্দেশ্য বলেন তারা যাতে খুন হওয়া সবার বাড়ি গিয়ে তাদের বক্তব্য কেমেরা বন্দি করে তুলে এনে জন সমক্ষে তুলে ধরে এবং সিপিএম দলের মুখোশ টা খুলে দেয়। এই ভাবে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সিপি এম দলের বিরুদ্ধে। শেষে তিনি এও বলেন কাজের নিরিখে ভোট চান তারা। বিগত দিনে যে ভাবে পুরপরিসদ জন স্বার্থে কাজ করেছে তা চালু রাখতে বিজেপি দলকে ভোট দেবার আহবান জানান। এবং এই নির্বাচনে বিজেপি দল জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তাছাড়া এই দিন নির্বাচনী জনসভায় কর্মী সমর্থকদের ভীড় ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য