Thursday, June 18, 2026
বাড়িখবররাজ্যটিটিএএডিসি-র শিক্ষা বিভাগে ৬ দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি জমা

টিটিএএডিসি-র শিক্ষা বিভাগে ৬ দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি জমা

১৬৬৩টির বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে পঠন পাঠন। ফলে উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। শূন্য পদ পূরণ করনের নেই কোন উদ্যোগ। তাইTSU কেন্দ্রীয় কমিটি টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার সি. কে. জমাতিয়ার কাছে ৬ দফা দাবি সম্মিলিত একটি শাহরুখ লিপি তুলে দেয়।

TSU কেন্দ্রীয় কমিটি টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার সি. কে. জমাতিয়ার কাছে ৬ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— টিটিএএডিসি এলাকার একক-শিক্ষক বিদ্যালয়গুলোর সমস্যা সমাধানে দ্রুত শিক্ষক নিয়োগ, D.El.Ed ও B.Ed কলেজ স্থাপন, খুমুলুঙ ডিগ্রি কলেজে ককবরক, বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু, কলেজ শিক্ষার্থীদের জন্য বাস পরিষেবা ও ছাত্রাবাস নির্মাণ এবং জামপুইজলা ও মান্দাই এলাকায় নতুন কলেজ স্থাপন। স্মারকলিপি প্রদান শেষে টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, টিটিএএডিসি প্রশাসনের অধীনে থাকা ১,৬৩৩টি বিদ্যালয়ের অধিকাংশই একক-শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে, যা শিক্ষার মানকে ব্যাহত করছে। তিনি দ্রুত শিক্ষক নিয়োগসহ উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। স্মারকলিপি প্রদানকালে টিএসইউর একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য