ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল শুক্রবার দুপুর ১২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
পর্ষদ সূত্রে জানা গেছে, এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৩২,১৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ২৭,০৯৪ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ফলে এবারের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৮৪.১৮ শতাংশ।
অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ২৬,৫০২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২১,০২৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উচ্চমাধ্যমিকে এবছরের পাশের হার ৭৯.৩৩ শতাংশ।
ফলাফল প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীরা টিবিএসই-র নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পেরেছেন।



