বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ই অক্টোবর……শুক্রবার সকালে খোয়াই পুর পরিষদের উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ করা হয়।
খোয়াই পুর পরিষদ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার দুপুরে খোয়াই পুর পরিষদের অন্তর্গত কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচিতে তিনজন কৃষকের হাতে মিনি পাওয়ার টিলার এবং বেশ কয়েকজন কৃষকের মধ্যে স্প্রে মেশিন তুলে দেওয়া হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, পুর পরিষদের একাধিক কাউন্সিলর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকরা। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের কৃষিকাজে সহায়তা প্রদান এবং আধুনিক কৃষি সরঞ্জামের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষকদের কল্যাণে গৃহীত এই উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা।



