বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই মে….. পশ্চিমবঙ্গ ও ধর্মনগর সহ দেশের ৫ রাজ্যের নির্বাচনের ফলাফলে উচ্ছ্বাসিত হয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি দল ক্ষমতায় আশার কারনে বৃহস্পতিবার দুপুরে খোয়াই মন্ডলের উদ্যোগে মন্ডল কার্যালয় থেকে মন্ডলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা মিলে খোয়াই সহর জুরে এক বিজয় মিছিল সংঘটিত করে। এই দিন মিছিলটি খোয়াই মন্ডল কার্যালয় থেকে বের হয়ে সুভাষ পার্ক,নৃপেন চক্রবর্তী অ্যাভেনিউ হয়ে বনকর , কবিগুরু পার্ক ঘুড়ে লাল ছড়া হয়ে পুনরায় মন্ডল কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।এই দিন এই মিছিলের প্রথম সাড়িতে ছিলেন রাজ্য বিজেপি দলের সম্পাদক অমিত রক্ষিত, খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস, জেলা সভাপতি বিনয় দেববর্মা, অনিমেষ নাগ, মন্ডলের সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এই বিষয়ে খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস জানান ইতি মধ্যে ধর্মনগরে উপ নির্বাচনে বিজেপি দলের প্রার্থী জয়ী হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচনে গত ১৫ বছরের ক্ষমতাশিল তৃণমূল সরকারকে দুই শতাধিক আসনের ব্যাবধানে তৃনমূল সরকারকে পরাজিত করে বিজেপি দল যা এক ঐতিহাসিক ঘটনা। শুধু তাই নয় এই বিজয়ের ধারাবাহিকতা বজায় থাকবে আগামী ২০২৮ এর রাজ্য নির্বাচনেও। বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি দল রাজ্যে শুধু সময়ের অপেক্ষা।এখন মানুষ বুঝে গেছে বিজেপি দল ছাড়া কোন দল সাধারণ জনগণের জন্য ভাবতে পারেনা।তাইতো পশ্চিমবঙ্গের জনগন বুঝতে পেরে মনখুলে বিজেপি দলকে সমর্থন দেওয়াতে আজ সেখানে ক্ষমতায় আসলে বিজেপি দল।তবে বৃহস্পতিবার দুপুরে খোয়াই মন্ডলের উদ্যোগে বিজয় রেলিতে দলের কর্ম সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। প্রচন্ড দাবদাহের মধ্যেও রেলির প্রথম সারিতে মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। এছাড়াও রেলির প্রথমেই ছিল ব্যান্ড পার্টি,আর তাদের তালে তালে মহিলারাও আন্দে নাচছিল।আর এই দৃশ্য উপভোগ করতে খোয়াই সহর সহ বিভিন্ন এলাকার লোকজন ঘড় থেকে বেরিয়ে আসে বিজয় রেলি টিকে দেখার জন্য।



