Thursday, April 30, 2026
বাড়িখবররাজ্যচুরির তদন্তে বড় সাফল্য, ২ ছিনতাইবাজ গ্রেফতার—উদ্ধার স্বর্ণের চেইন

চুরির তদন্তে বড় সাফল্য, ২ ছিনতাইবাজ গ্রেফতার—উদ্ধার স্বর্ণের চেইন

চুরির ঘটনার তদন্তে নেমে বড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। একের পর এক অভিযানে মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে সর্বশেষ ধাপে ধরা পড়েছে আরও দুই ছিনতাইবাজ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শ্যামল দাস নামে এক ব্যক্তির স্বর্ণের চেইন ও নগদ অর্থ চুরি হয়। ঘটনার পর তিনি পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ প্রথমে তিনজন অভিযুক্ত—শিবু সাহা, সুরজিৎ দেবনাথ এবং সজল সরকারকে গ্রেফতার করে।

ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হলে এই চুরির ঘটনায় জড়িত আরও দুইজনের নাম সামনে আসে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ভোর রাতে বর্ডার গোল চক্কর এলাকা থেকে সায়ন সরকার (বাড়ি রাজনগর) এবং সোহেল মিয়া (বাড়ি জয়পুর) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। তিনি আরও বলেন, এই চুরি ও ছিনতাই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে, এবং তাদের গ্রেফতারের জন্য অভিযান জারি রয়েছে।

পুলিশের এই দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য