Tuesday, April 28, 2026
বাড়িখবররাজ্যনিয়মিতকরণ সহ একাধিক দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মীদের বিক্ষোভ, দপ্তরে ডেপুটেশন

নিয়মিতকরণ সহ একাধিক দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মীদের বিক্ষোভ, দপ্তরে ডেপুটেশন

দীর্ঘদিনের দাবি-দাওয়া পূরণের দাবিতে আবারও আন্দোলনের পথে নামলেন ত্রিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা ঐক্য সমিতির সদস্যরা। মঙ্গলবার রাজধানী আগরতলায় মিছিল সংগঠিত করে তারা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত হয়ে আসছে। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে চাকরি নিয়মিতকরণ, কর্মীদের জন্য মাসিক ১০ হাজার টাকা এবং সহায়িকাদের জন্য ৭ হাজার টাকা পেনশন চালু করা, সরকারি কর্মীর মর্যাদা প্রদান এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুইটি নিশ্চিত করা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি বলেন, অঙ্গনওয়াড়ী কর্মীরা শুধু প্রাক-প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত নন, বরং খাদ্য সুরক্ষা আইন ও শিক্ষা অধিকারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও দায়িত্ব পালন করছেন। সমাজের কাছে তাদের অবদান অপরিসীম হলেও বাস্তবে তারা বঞ্চনা ও অবহেলার শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

এদিনের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে একটি বৃহৎ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিল থেকে একটি প্রতিনিধিদল দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেয়।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত তাদের দাবিগুলি মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য