রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকদের সর্ব বৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এক প্রতিনিধি দল আজ এডিসির সদর দপ্তর খুমুলুঙ এ এডিসির নব নির্বাচিত মাননীয় ই সি এম রুনিয়েল দেববর্মণ এর সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। প্রতিনিধি দলে ছিলেন ক্লাবের সচিব সন্তোষ গোপ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমতী মিনাক্ষী ঘোষ, উপদেষ্টা অলক ঘোষ এবং কার্যকরী কমিটির সদস্য অভিষেক সাহা।
আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে মাননীয় ই সি এম কে উওরীয়, স্মারক এবং পুস্প স্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন ই সি এম। তিনি জানান অচিরেই আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাথে পুনরায় আলোচনায় মিলিত হয়ে এডিসির পাশাপাশি রাজ্যের সার্বিক ক্রীড়া উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ রূপরেখা তৈরী করা হবে।



