Wednesday, November 4, 2026
বাড়িখবররাজ্যআগরতলা পুরনিগমের ৪৯টি ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী ঘোষণা, বামেদের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ...

আগরতলা পুরনিগমের ৪৯টি ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী ঘোষণা, বামেদের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ সুদীপের

আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতার মধ্যেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার স্বাক্ষরিত তালিকায় পুরনিগমের মোট ৫১টি ওয়ার্ডের মধ্যে ৪৯টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে ৩০ ও ৩৫ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নাম আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে ওই দুই ওয়ার্ডের প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে জয়ন্ত মজুমদার, ২ নম্বরে সোমা শীল, ৩ নম্বরে জয়ধন সরকার, ৪ নম্বরে গৌরী মজুমদার এবং ৫ নম্বর ওয়ার্ডে পন্না দেবকে প্রার্থী করেছে কংগ্রেস। ৬ নম্বর ওয়ার্ডে দুলাল সরকার এবং ৭ নম্বর ওয়ার্ডে করুণা দাসের উপর দায়িত্ব দিয়েছে দল। একইভাবে ৮ নম্বর ওয়ার্ডে পিয়াশী ঘোষ, ৯ নম্বরে ধ্রুব ধর রায়, ১০ নম্বরে সঞ্জীব দেব, ১১ নম্বরে দেবযানী রূপিণী ভট্টাচার্য, ১২ নম্বরে রূপা রায় দাস, ১৩ নম্বরে চিত্তরঞ্জন মজুমদার এবং ১৪ নম্বর ওয়ার্ডে লিপিকা রুদ্র পালকে মনোনীত করা হয়েছে।

১৫ নম্বর ওয়ার্ডে স্বপন কুমার ভৌমিক, ১৬ নম্বরে বিনয় ভূষণ ভট্টাচার্য, ১৭ নম্বরে অনামিকা দে দাস, ১৮ নম্বরে সৌরভ ভট্টাচার্য, ১৯ নম্বরে সাম্পারি দেববর্মা এবং ২০ নম্বর ওয়ার্ডে আইনজীবী মৃদুলা ভট্টাচার্য কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২১ নম্বরে প্রণব চৌধুরী, ২২ নম্বরে সঞ্জীব দেববর্মা, ২৩ নম্বরে স্মৃতিকণা ঘোষ, ২৪ নম্বরে প্রশান্তজিৎ সিং এবং ২৫ নম্বর ওয়ার্ডে রত্না বর্মন পালকে প্রার্থী করা হয়েছে। ২৬ নম্বর ওয়ার্ডে বাবুল দাস, ২৭ নম্বরে রতন বর্মন, ২৮ নম্বরে প্রণেশ ভট্টাচার্য, ২৯ নম্বরে শিবানী দাস, ৩১ নম্বরে সুমিতা চক্রবর্তী ভট্টাচার্য, ৩২ নম্বরে চিকিৎসক পার্থপ্রতিম দত্ত, ৩৩ নম্বরে তন্ময় ধর এবং ৩৪ নম্বর ওয়ার্ডে সুরজিৎ ধরকে প্রার্থী করেছে কংগ্রেস। তালিকার পরবর্তী অংশে ৩৬ নম্বর ওয়ার্ডে তসলিমা খাতুন, ৩৭ নম্বরে বিজয় সরকার, ৩৮ নম্বরে ঝর্ণা দাস, ৩৯ নম্বরে সিদ্ধার্থ দাস, ৪০ নম্বরে সুভদ্রা চক্রবর্তী, ৪১ নম্বরে প্রবাসী দাস মণ্ডল, ৪২ নম্বরে প্রতিমা দেবনাথ এবং ৪৩ নম্বর ওয়ার্ডে রাখি সরকার সাহার নাম রয়েছে। এছাড়া ৪৪ নম্বর ওয়ার্ডে সালপা মজুমদার (দাস), ৪৫ নম্বরে অনামিকা আচার্য (চক্রবর্তী), ৪৬ নম্বরে দিলীপ পাল, ৪৭ নম্বরে চন্দন বিশ্বাস, ৪৮ নম্বরে রত্না দাস, ৪৯ নম্বরে সোমা দাস, ৫০ নম্বরে স্বপন দাস এবং ৫১ নম্বর ওয়ার্ডে জয়দেব ঘোষকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এদিকে, প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি বামেদের সঙ্গে আসন সমঝোতা না হওয়ার বিষয়টি নিয়েও সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উপস্থিতিতে বিধায়ক সুদীপ রায় বর্মন বামেদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। তাঁর দাবি, আসন সমঝোতা নিয়ে কোনও কার্যকর আলোচনা না করেই বামফ্রন্ট একতরফাভাবে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেয়। সুদীপ রায় বর্মনের অভিযোগ, পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে নির্বাচনে বিজেপি-বিরোধী শক্তিগুলির একসঙ্গে লড়াই করার সুযোগ ছিল। কিন্তু বামেদের একতরফা সিদ্ধান্তের কারণে সেই সম্ভাবনা বাধাপ্রাপ্ত হয়েছে। কোনও ধরনের আলোচনা ছাড়া এভাবে প্রার্থী ঘোষণা ও মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলেও তিনি স্পষ্ট করেন।

রাজনৈতিক মহলের মতে, আগরতলা পুরনিগম নির্বাচনে বিরোধী ভোটের সমীকরণ এবারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই জায়গায় বাম-কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা না হওয়া বিরোধী শিবিরের নির্বাচনী কৌশলকে কিছুটা জটিল করে তুলতে পারে। অন্যদিকে, ৪৯টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস নির্বাচনী প্রস্তুতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল। এখন নজর বাকি দুটি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা এবং নির্বাচনী প্রচারে দল কতটা শক্তি প্রদর্শন করতে পারে, সেদিকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য