Thursday, May 14, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদস্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির ঘটনা খোয়াই চেবরি...

স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির ঘটনা খোয়াই চেবরি এলাকায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪মে.…..বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ খোয়াই চেবরী এলাকাতে পুকুরের জলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণ ধন সরকার এবং স্থানীয় এলাকার লোকজন জানান মৃত ব্যক্তির নাম আর মজনু মিয়া ৫২ পিতা আবু মিয়া, বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট স্থিত নারায়ণ চমনী এলাকাতে। পুলিশ এবং তার নিকট আত্মীয়রা জানিয়েছেন মজনু মিয়া বৃহস্পতিবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে যান এরপর আর তাকে কেউ দেখতে পায়নি শেষে তার মৃতদেহ পাওয়া গেল জিবরীল এলাকার এক পুকুরের জলে। হয়তো স্নান করতে গিয়েই তার মৃত্যু ঘটে তবে লোকটি মৃগী রোগে আক্রান্ত ছিল। এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন ও ছিলেন। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশী তদন্ত শুরু করে । খোয়াই থানায় ও সি কৃষ্ণ ধন সরকার জানিয়েছেন মৃতদেহটি খোয়াই জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসেন। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পর বেরিয়ে আসবে বলে পুলিশ জানিয়েছেন। শেষে বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ উনার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। তবে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চেবরি নারায়ণ চৌহমনী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য