Friday, May 15, 2026
বাড়িখবররাজ্য“জ্বালানি সাশ্রয়ে দৃষ্টান্ত: এসকর্ট গাড়ি বাদ দিলেন মন্ত্রী সুধাংশু দাস”

“জ্বালানি সাশ্রয়ে দৃষ্টান্ত: এসকর্ট গাড়ি বাদ দিলেন মন্ত্রী সুধাংশু দাস”

দেশজুড়ে জ্বালানি সাশ্রয়ের বার্তা আরও জোরালো করতে বড় পদক্ষেপ নিলেন মন্ত্রী সুধাংশু দাস। প্রধানমন্ত্রী Narendra Modi-র আহ্বানে সাড়া দিয়ে আজ থেকে নিজের নিরাপত্তায় ব্যবহৃত দু’টি এসকর্ট গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মন্ত্রী জানান, অপ্রয়োজনীয় জ্বালানি ব্যয় কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও জ্বালানি সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সুধাংশু দাসের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবেই জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলেও তিনি আশাবাদী। তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের সম্পদ রক্ষা এবং জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই প্রত্যেক নাগরিককে সচেতন হয়ে অপ্রয়োজনীয় জ্বালানি অপচয় বন্ধ করার আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য