শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগকে সুষ্ঠু, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাগৃহে আয়োজিত এই বৈঠকে আসন্ন লীগ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফের ফুটবল উৎসবের অপেক্ষায় ত্রিপুরার ক্রীড়াপ্রেমীরা। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগ। লীগ শুরুর আগে প্রতিযোগিতাকে সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাগৃহে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক। বৈঠকে লীগ পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে ম্যাচ পরিচালনা, মাঠের শৃঙ্খলা এবং প্রতিযোগিতার সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখার বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হয়। এর পাশাপাশি রেফারিদের ভূমিকা ও দায়িত্ব নিয়েও বৈঠকে বিশেষভাবে আলোচনা হয়। প্রতিটি ম্যাচে নিরপেক্ষতা বজায় রেখে নিয়ম মেনে খেলা পরিচালনা করার বিষয়ে রেফারিদের আরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। আসন্ন লীগে যাতে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয় এবং প্রতিটি ম্যাচ সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করা যায়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। খেলোয়াড়, দলীয় কর্মকর্তাদের পাশাপাশি রেফারি ও ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্ত সকলের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল ফুটবল লীগ। ৮টি দলকে নিয়ে আয়োজিত এই লীগকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ। উদ্বোধনের আগে প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখা এবং লীগকে সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে পরিচালনার রূপরেখা তৈরির ক্ষেত্রে এদিনের বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



