Tuesday, May 19, 2026
বাড়িখবরবাণিজ্যকলকাতার ঐতিহ্য রক্ষায় নতুন ভাবনা, হেরিটেজ কনফারেন্সে ভবিষ্যতের ডিজিটাল উদ্যোগের ঘোষণা মলয়...

কলকাতার ঐতিহ্য রক্ষায় নতুন ভাবনা, হেরিটেজ কনফারেন্সে ভবিষ্যতের ডিজিটাল উদ্যোগের ঘোষণা মলয় পীটের

তিহ্য কেবল অতীতের স্মৃতি নয়, একটি শহরের আত্মা, সংস্কৃতি ও ভবিষ্যতের দিকনির্দেশও বটে। সেই চেতনাকেই সামনে রেখে কলকাতায়, বেঙ্গল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসের উদ্যোগে অনুষ্ঠিত হল “Kolkata’s Living Legacy: Fitting the Past into the Future – A Heritage Conference & Recognition” শীর্ষক এক বিশেষ হেরিটেজ কনফারেন্স ও সংবর্ধনা অনুষ্ঠান। আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান শহরের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রচেষ্টা হয়ে উঠেছিল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ও ‘এক দুনিয়া’-র প্রতিষ্ঠাতা মলয় পীট। তিনি বলেন যে, একটি শহরের উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তার শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া যায়। তিনি কলকাতার পুরনো স্থাপত্য, ঐতিহাসিক স্মৃতি, শিল্প-সংস্কৃতির পাশাপাশি মানবিক মূল্যবোধকে সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি বলেন, “আমরা হয়তো আধুনিকতার ইঁদুরে দৌড়ে আমাদের শিকড়কে ভুলতে বসেছি। পুরনো বাড়িগুলো মেরামত করা সহজ, কিন্তু হারিয়ে যাওয়া মূল্যবোধ ফিরিয়ে আনা কঠিন। বক্তার এই ছোট্ট কিন্তু শক্তিশালী বার্তাটি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে— আমরা কি সত্যিই আমাদের ঐতিহ্যের যোগ্য উত্তরসূরি হতে পারছি?” পাশাপাশি বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আসল রোগ হলো মানসিক। আমেরিকার সব আছে, তবুও তারা ভালো নেই। কারণ মেন্টাল গ্রুমিং হয়নি। কলকাতার অবস্থাও তাই। আমরা ইট বাঁচিয়েছি, মন বাঁচাইনি। আর সেই কারণেই সন্তানরা বাইরে পালিয়ে যাচ্ছে। বিল্ডিং ভাঙলে আবার বানানো যায়, কিন্তু মন ভাঙলে দেশ ভাঙে। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা মানে কেবল ইট-পাথরের পুরনো বাড়ি সংরক্ষণ নয়; বরং মানুষের স্মৃতি, অনুভূতি, সংস্কৃতি ও আত্মপরিচয়কে আগামী প্রজন্মের হাতে সযত্নে তুলে দেওয়া।”

“মায়ের মন্ত্র – ‘কাপুরুষতা দূর করো। আমাকে মানুষ করো।’ এটাই হেরিটেজ। তাই ‘এক দুনিয়া’ বানিয়েছি। ৫ লাখ ছেলে, ১.২ লাখ মা। এবার ‘AI মা’ বানাচ্ছি। সেটা কে? গৃহবধূ। আজকের Most Wanted কর্মী কে? ওই মা। স্কিল AI দেবে। ডেডিকেশন-অনেস্টি মায়ের মধ্যে আছে। Wasted থেকে Most Wanted হয়ে উঠবেন সেই মা। যে মা সন্তান ধারণ করতে পারে, সে শিল্পকেও ধারণ করতে পারে,” বলে মলয় বাবু জানান। এই প্রসঙ্গে তিনি আগামী ২৫শে সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল”-এর শুভ উদ্বোধন, ২৫শে ডিসেম্বর ২০২৬, শুক্রবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে Ekdunia.com-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি শান্তিনিকেতন ডিজিটাল এডুকেশন, ডিজিটাল ট্যুরিজম, ডিজিটাল স্পোর্টস এবং ডিজিটাল কালচার উদ্যোগেরও শুভ সূচনার কথা ঘোষণা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য