Tuesday, May 19, 2026
বাড়িখবররাজ্যঅবিলম্বে মহিলা সংরক্ষণ বিল চালুর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাল প্রদেশ মহিলা কংগ্রেস

অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল চালুর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাল প্রদেশ মহিলা কংগ্রেস

অনতিবিলম্বে এবং এখনই মহিলা সংরক্ষণ বিল চালুর দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পোস্ট কার্ড মারফত চিঠি প্রদান করল মহিলা কংগ্রেস। এদিন পোস্ট অফিস চৌমুহনীস্হিত প্রধান ডাকঘরের কার্যালয়ের সামনে জড়ো হয়ে মহিলা কংগ্রেস কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পোস্টকার্ড মারফত চিঠি পাঠান ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ প্রদেশ মহিলা কংগ্রেসের অন্যান্য নেত্রী বৃন্দ। প্রধানমন্ত্রীকে চিঠি প্রেরণের পাশাপাশি এদিন মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করেন এমন মহিলাদের স্বাক্ষর সংগ্রহ অভিযান সংঘটিত করা হয় ।এই প্রসঙ্গে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানান ,মহিলা সংরক্ষণ বিল নিয়ে ন্যাক্কার জনক ভূমিকা গ্রহণ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই ভূমিকার প্রতিবাদ জানাতেই সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকা লাম্বার নির্দেশে রাজ্যে রাজ্যে এই কর্মসূচি চলছে ।ত্রিপুরা রাজ্যের জেলা এবং ব্লক স্তর থেকেও এই কর্মসূচি পালন করা হচ্ছে ।তিনি আরো জানান ,মহিলার সংরক্ষণ বিলে এস সি এবং এসটিদের মতো ওবিসি ভুক্ত মহিলাদেরও অন্তর্ভুক্ত করতে হবে ।লোকসভার বর্তমান ৫৪৩ টি আসনের ভিত্তিতেই মহিলা সংরক্ষণ বিল কার্যকরী করতে হবে বলে দাবি জানান প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য