বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১২ই নভেম্বর….আগামী ১৫ ই নভেম্বর ভগবান বিড়সা মুন্ডার জন্ম জয়ন্তী উৎসব। একে সামনে রেখে জাতীয় গৌরব দীবস ও একদিনের কর্মশালার আয়োজন করা হয় বিজেপি খোয়াই জেলার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ে।ভগবান বিড়সা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে আগামী ১৫ ই নভেম্বর জনজাতি গৌরব দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।এরই অঙ্গ হিসেবে হিসেবে বৃহস্পতিবার দুপুরে খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এই দিন দুপুর ১টায় বিজেপি জনজাতি মোর্চা, খোয়াই জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি উপেন্দ্র দেববর্মা, বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রমেন সাঁওতালসহ অন্যান্য নেতৃত্ব। কর্মশালায় জনজাতি মোর্চার কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন। ভগবান বিরসা মুন্ডার জীবন, সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে জনজাতি গৌরব দিবসের তাৎপর্য তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এছাড়াও এই দিন জেলা কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে বলে জানান খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস।



