বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৫শে সেপ্টেম্বর…..মাটির দেওয়াল ভেঙ্গে পড়ে ঘটনাস্থলেই মারা যান এক ব্যক্তি। শুক্রবার সাত সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে খোয়াই এর অজগর টিলা গ্রামে। মৃত ব্যক্তির নাম সুনীল দেবনাথ বয়স আনুমানিক ৫০। ঘটনার পর আহত ব্যক্তিকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা উনাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার বিবরণে জানা যায় গত কয়েকদিন ধরে একটি পরিত্যক্ত মাটির ঘর ভাঙ্গার কাজ করছিলেন উনি এবং উনার ভাই মিলে। শুক্রবার সকালে কাজ করার সময় অন্যরা বলছিল যে উনি যাতে নরবড়ে মাটির দেওয়াল এর উপর দিকটা লক্ষ্য করে কারণ যেকোন সময় ওয়ালটি ভেঙে যেতে পারে। কিন্তু সুনিল দেবনাথ তাদের কথাটা হয়ত সঠিক ভাবে সুনতে পায়নি এবং তিনি আপন মনে কাজ করে যাচ্ছেন সেই ওয়ালটির দিকে লক্ষ না রেখেই।আর্য তখনই ঘটল সেই বিপত্তি হঠাৎই একটি বিশাল মাটির দেওয়াল উনার উপর পড়ে যায়।আর তাতে সেই মাটির ওয়ালের নিচে চাপা পড়ে উনার ঘটনা স্থলেই মৃত্যু ঘটে সুনিল দেবনাথের।এই মর্মান্তিক ঘটনায় অজগর টিলা এলাকায় শোকের ছায়া নেমে আসে।



