Tuesday, September 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদশান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে খোয়াই তুলাশিখর এলাকায় পুলিশের ফ্ল্যাগ মার্চ

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে খোয়াই তুলাশিখর এলাকায় পুলিশের ফ্ল্যাগ মার্চ

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২১শে সেপ্টেম্বর….আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তৎপর খোয়াই জেলা পুলিশ। মহকুমার বিভিন্ন নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ফ্ল্যাগ মার্চ সংগঠিত করা হচ্ছে।
আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে নির্বাচনী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এরই অংশ হিসেবে সোমবার বিকেলে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে তুলাশিখর সাব-জোনাল এলাকা থেকে ফ্ল্যাগ মার্চ শুরু হয়। পরবর্তীতে পূর্ব রাজনগর, কলাবাগান হয়ে পূর্ব তকছায়া এলাকায় পুলিশের এই ফ্ল্যাগ মার্চ সংগঠিত হয়। এদিনের ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রঙ্গ দুলাল দেববর্মা,চাম্পাহাউর থানার ওসি সনেশ দেববর্মা খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা এবং সেকেন্ড ওসি অজিত দেববর্মা, এএসআই শ্যামল দেববর্মা সহ অন্যান্য টি এস আর ও অফিসাররা ওদের স্টাফ পুলিশকর্মীরা।নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করা এবং ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের উপযোগী পরিস্থিতি গড়ে তোলাই পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য। নির্বাচনের আগে পুলিশের এই তৎপরতা নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতিকেই তুলে ধরছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য