Saturday, August 15, 2026
বাড়িখবররাজ্যবিজেপি, সিপিআইএম ও কংগ্রেস কার্যালয়ে মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস কার্যালয়ে মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগেও শনিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো দেশের ৮০তম স্বাধীনতা দিবস। এদিন রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতৃত্ব ও কর্মীরা।

আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। একই অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা। এদিকে বিরোধী দল সিপিআইএম-এর রাজ্য কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য নেতৃত্ব মানিক দে। পতাকা উত্তোলনের পর উপস্থিত নেতা-কর্মীরা দেশ রক্ষার শপথ গ্রহণ করেন। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারও উঠে আসে এদিনের কর্মসূচিতে। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হয় দেশের ৮০তম স্বাধীনতা দিবস। আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি দলের বিভিন্ন গণসংগঠনের পতাকাও উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন কর্মসূচির পর স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট নেতৃত্ব ও বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। রাজ্যের তিন প্রধান রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে আয়োজিত পৃথক কর্মসূচিতে স্বাধীনতা দিবসের তাৎপর্য, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার বার্তা উঠে আসে। দলীয় মতাদর্শ ভিন্ন হলেও স্বাধীনতা দিবসকে ঘিরে এদিন প্রতিটি রাজনৈতিক দলের কর্মসূচিতে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের আবহ লক্ষ্য করা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য