Tuesday, September 29, 2026
বাড়িখবররাজ্যতিপ্রা মথা কর্মীদের গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি, নির্বাচন কমিশনে...

তিপ্রা মথা কর্মীদের গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি, নির্বাচন কমিশনে ডেপুটেশন

তিপ্রা মথার কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তিপ্রা মথা। অভিযুক্ত আততায়ীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবিতে মঙ্গলবার ৯ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন প্রদান করে। এদিন আগরতলার গোর্খাবস্তি এলাকার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে নির্বাচন কমিশনার অনুরাগ সেনের সঙ্গে দেখা করেন তিপ্রা মথার প্রতিনিধিরা। সেখানে গুলির ঘটনার বিষয়টি তুলে ধরে দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়। ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলে ছিলেন টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা, এমডিসি প্রাথমিত দেববর্মা-সহ দলের অন্যান্য নেতৃত্ব।

ডেপুটেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, তিপ্রা মথার কর্মীদের গুলি করার ঘটনায় যারা জড়িত, তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে দল পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যে তিপ্রা মথার এই ডেপুটেশনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন অভিযুক্তদের গ্রেফতার এবং ঘটনার তদন্তে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য