Saturday, August 15, 2026
বাড়িখবররাজ্যআগরতলার উড়ালপুলে ভয়াবহ বাইক দুর্ঘটনা, ছিটকে পড়ে মহিলার মর্মান্তিক মৃত্যু

আগরতলার উড়ালপুলে ভয়াবহ বাইক দুর্ঘটনা, ছিটকে পড়ে মহিলার মর্মান্তিক মৃত্যু

রাজধানী আগরতলার উড়ালপুলে ফের ভয়াবহ বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। দ্রুতগতিতে আসা বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মহিলার নাম এলি দেববর্মা। তাঁর বাড়ি আগরতলার সুপারি বাগান এলাকায়। জানা গেছে, গভীর রাতে এডি নগর এলাকার একটি হোটেল থেকে বাড়ির উদ্দেশ্যে বাইকে করে ফেরার সময় উড়ালপুলের উপর দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। বাইকটি চালাচ্ছিলেন অজিত দেববর্মা। তাঁর বাড়ি বনমালীপুর এলাকায়। দুর্ঘটনার পর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন এলি দেববর্মা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা বাইক চালক অজিত দেববর্মা এবং বাইকের আরোহী এলি দেববর্মাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এলি দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় বাইক চালক অজিত দেববর্মাও অল্পবিস্তর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছায় পশ্চিম থানার পুলিশ। পরবর্তীতে বাইক চালক অজিত দেববর্মাকে আটক করে পুলিশ। শনিবার জিবি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। রাজধানীর ব্যস্ত উড়ালপুলে ফের এমন মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যান চলাচলের নিরাপত্তা এবং বেপরোয়া গতির বিষয়ে। দুর্ঘটনায় এলি দেববর্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সুপারি বাগান এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য