Tuesday, September 29, 2026
বাড়িখবররাজ্যপুর নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, প্রস্তুতি নিয়ে আলোচনা

পুর নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, প্রস্তুতি নিয়ে আলোচনা

সামনেই আগরতলা পুর নিগমের নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে এবার সাংগঠনিক তৎপরতা বাড়াল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার আগরতলার কৃষ্ণনগর সুপারি বাগান এলাকার দশরথ দেব স্মৃতি ভবনে দলের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এদিন প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সদর শহর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য, পশ্চিম জেলা বিজেপির প্রভারি তথা দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা-সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীরা। বৈঠকে মূলত আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের দায়িত্ব বণ্টন এবং নির্বাচনী ময়দানে দলীয় কর্মসূচি কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে নেতৃত্বের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলা বিজেপির প্রভারি বিপিন দেববর্মা জানান, শারদীয় দুর্গোৎসবের পর আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখেই দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনী প্রক্রিয়ায় দলীয় কর্মীরা কীভাবে নিজেদের দায়িত্ব পালন করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করে কীভাবে নির্বাচনী ময়দানে এগিয়ে যাওয়া হবে, সে বিষয়গুলিই বৈঠকের মূল আলোচ্য ছিল। আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির সাংগঠনিক তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। তারই অংশ হিসেবে বিজেপির এই বৈঠককে দলের নির্বাচনী প্রস্তুতির অন্যতম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য