Monday, August 3, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই স্বপনপুরীর সামনে ভীমরুলের বাসা আতঙ্কিত পথযাত্রীরা ভাঙ্গার উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

খোয়াই স্বপনপুরীর সামনে ভীমরুলের বাসা আতঙ্কিত পথযাত্রীরা ভাঙ্গার উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা আগষ্ট.……খোয়াই স্বপন পুরি সরকারি গেস্ট হাউজের মূল ফটক এর সামনে এক বিশাল আকৃতির ভিমরুলের বাসা লক্ষ্য করা যায় এতে আতঙ্কগ্রস্ত এলাকার জনগণ। ভিমরুল এর বাসাটি ভাঙ্গার কোন উদ্যোগ নিচ্ছে না স্বপনপুরী গেস্ট হাউজের কর্তৃপক্ষ।

দেখা গেছে গত তিনদিন আগে অর্থাৎ গত শুক্রবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ক্লাসরুমের সামনে একটি গাছে ভীমরুল এর বাসা ছিল ।ঐ দিন তিন জন শিশু ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়েছে। অপরদিকে খোয়াই শহরের একেবারে প্রাণকেন্দ্র শ্যামাপ্রসাদ সরণি সংলগ্ন স্বপনপুরী গেস্টহাউজের মুল দরজার সামনে একটি ঝাউ গাছের মধ্যে বিশাল আকৃতির একটি ভিমরুলের চাক থাকা সত্ত্বেও গেস্ট হাউস কর্তৃপক্ষ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করছে না। যে কোন সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এই ভীমরুলের কারণে। বিশেষ করে এই রাস্তা ধরে প্রচুর সংখ্যক লোকজন ও যানবাহন চলাচল করে প্রতিদিন।এই বিষয়টি নিয়ে স্বপনপুরী গেস্ট হাউসের এক কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এই ভিমরুলের চাকের সামনে কেহ আসলেই সতর্ক করে দেওয়া হয় সবাইকে। সংশ্লিষ্ট এলাকার জনগণের বক্তব্য শহরের প্রাণকেন্দ্র শুধুমাত্র সতর্ক করার মধ্য দিয়েই নিরাপত্তা নিশ্চিত হয় কিনা এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। এখন দেখার বিষয় স্বপনপুরী গেস্ট হাউস এর কর্তৃপক্ষ এই বিষয়ে কিধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার বিষয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য