Friday, May 8, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদভগ্নিপতি'র প্রাণঘাতী হামলা ও লাঠির আঘাতে গুরুতর আহত শালক, ঘটনা, শুক্রবার রাতে...

ভগ্নিপতি’র প্রাণঘাতী হামলা ও লাঠির আঘাতে গুরুতর আহত শালক, ঘটনা, শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানা এলাকার বাইশঘড়িয়া এলাকায়

ঘটনার বিবরনে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকার বাসিন্দা জসিম মিয়া দীর্ঘদিন ধরেই প্রতিনিয়ত তার স্ত্রী হামেন বেগম’কে মারধোর করে বলে অভিযোগ। শুক্রবার রাতেও এর ব্যাতিক্রম হয়নি, জসিম মিয়া তার স্ত্রী হামেন বেগমকে মারধোর করলে বিষয়টি হামেন বেগম তার ভাই তথা জসিম মিয়ার শ্যালক শাহজাহান মিয়াকে জানালে, শাহজাহান মিয়ার ভগ্নিপতি তথা জসিম মিয়ার বাড়িতে যায়। তখন জসিম মিয়া লাঠি দিয়ে শ্যালক শাহজাহান মিয়ার মাথায় হামলা চালায়। এতে শাহজাহান মিয়ার মাথা ফেটে যায়। তরিঘরি ঘটনাটি প্রত্যক্ষ করে শাহজাহান’কে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং সেখানেই প্রাথমিক চিকিৎসা করানো হয় তার। পরে শ্যালক শাহজাহান মিয়া ভগ্নিপতি তথা জসিম মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ লিখিত অভিযোগ হাতে পেয়ে তদন্ত শুরু করেছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য