বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই নভেম্বর…..খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার আগে খোয়াইয়ে বিজেপির র্যালি এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেতৃত্বরা।
আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিজেপির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে খোয়াই পুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এক র্যালি বেরকরে। এই রেলি বেড়াবার আগে মন্ডল কর্জালয়ের সামনে সমস্ত ওয়ার্ডের প্রার্থীরা এবং সমর্থকরা জড়ো হতে থাক,এরপর সুরু হয় ব্যান্ড পার্টির বাজনার তালে তালে বৃদ্ধ মা বোনদের ধামাইল নাচ এই দেখে সবাই ভীড় জমায়।এই দিন কর্মসূচিতে নেতৃত্ব দেন খোয়াই জেলা বিজেপি সভাপতি সমীর কুমার দাস। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি দলের প্রভারি তাপস মজুমদার, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবং খোয়াই পুর পরিষদের ১৫ ওয়ার্ডের প্রার্থীরা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।র্যালি শেষে বিজেপির মনোনীত প্রার্থীরা খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিমিতা সাহার কাছে মনোনয়নপত্র জমা দেন। ১৫ টি ওয়ার্ডের জন্য বিজেপি দলের প্রার্থীরা হলেন ১ নং ওয়ার্ডে উষা রানি সিনহা ২ নং চিরনতন দাস ৩ নং ওড়না দেব বিশ্বাস ৪ নং দেবাশীষ নাথ শর্মা ৫ নং সত্যব্রত বিশ্বাস ৬ নং সপ্না দত্ত ৭ নং সাবিত্রী নমঃ দাস ৮ নং পন্কজ চৌধুরী ৯ নং কলপনা দেবনাথ ১০ নং উর্মিলা রায় ১১ নং সাগড় দেব ১২ নং নিবাস চন্দ্র সাহা ১৩ নং সুমিতা ভট্টাচার্যী ১৪ নং দেবব্রত সুত্রধর ১৫ নং আসনে পিজুস কান্তি চৌধুরী এই ১৫ জন প্রার্থীরা বিজেপি দলের হয়ে মনোনয়নপত্র জমা দেন।এই দিকে, নির্বাচনে বিজেপির জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত বলে দাবি করেন জেলা বিজেপি প্রভারি তাপস মজুমদার ও বিধায়ক পিনাকী দাস চৌধুরী। কাজের নিরিখে বিজেপি দলের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে জানান। অন্যদিকে বিধায়ক পিনাকি দাস চৌধুরী এও বলেন যে বিরোধীদ মনোনয়নপত্র বাজেয়াপ্ত ও হতে পারে। অন্যদিকে খোয়াই পুরসভা নির্বাচনে বুধবার পর্যন্ত কংগ্রেস দলের পক্ষ থেকে মোট ০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন প্রার্থী দুটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন যেমন ৩ নং :- রুমা ভট্টাচার্য্য,০৪ নং:- প্রদ্যোৎ বিশ্বাস, ৮ নং:- নিখিল চক্রবর্তী, ১০ নং:- রুমা ভট্টাচার্য্য, ১১ নং:- পরিতোষ দাস, ১২ নং:- রঞ্জিত কুমার বর্ধন।



