Saturday, October 10, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদের উদ্যোগে চালু হল হোমিয় পেথিক ও আয়ুর্বেদিক ডিসপেনসারির।

খোয়াই পুর পরিষদের উদ্যোগে চালু হল হোমিয় পেথিক ও আয়ুর্বেদিক ডিসপেনসারির।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১০ ই অক্টোবর……দীর্ঘ প্রায় ১০-১২ বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে খোয়াই পুর পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেলে পুনরায় চালু হলো আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ডিসপেনসারির। দীর্ঘদিনের জনদুর্ভোগ ও মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে এই দুটি চিকিৎসাকেন্দ্র পুনরায় চালু হওয়ায় খোয়াইয়ের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার বিকেলে দুটি ডিসপেনসারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী সাহা রায়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, জেলা স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জমাতিয়া এবং খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস-বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস , প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রথমে খোয়াই দুর্গানগরস্থিত কালীমন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে হোমিওপ্যাথিক ডিসপেনসারির উদ্বোধন করা হয়। এরপর খোয়াইয়ের মহারাজগঞ্জ বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়ুর্বেদিক ডিসপেনসারির উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।উল্লেখ্য, খোয়াই হরি মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত হাসপাতালের পুরনো বহির্বিভাগকে পরবর্তী সময়ে আয়ুর্বেদিক হাসপাতাল হিসেবে রূপান্তরিত করা হয়েছিল। কিন্তু ২০১৫ সাল থেকে কোনো এক অজ্ঞাত কারণে সেটি বন্ধ হয়ে যায়। একইভাবে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্রও। এর ফলে বিকল্প চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছিলেন এলাকার সাধারণ মানুষকে। বিশেষ করে খোয়াই পুর এলাকার দরিদ্র ও সাধারণ পরিবারগুলি কে চিকিৎসার জন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতাল দুটি পুনরায় চালুর দাবি উঠলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি।এই পরিস্থিতিতে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা বিশেষ উদ্যোগে চিকিৎসাকেন্দ্র দুটি পুনরায় চালু হওয়াকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, জনগণের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা বছরের পর বছর বন্ধ পড়ে থাকা কোনো ভাবেই কাম্য নয়। সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো তৈরি করে তা দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হলে শেষ পর্যন্ত তার মাশুল দিতে হয় সাধারণ মানুষকেই। তাই শুধু উদ্বোধন করেই দায়িত্ব শেষ করলে চলবে না, চিকিৎসা কেন্দ্র দুটিতে নিয়মিত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ এবং যথাযথ পরিষেবা নিশ্চিত করাও জরুরি।অন্যদিকে, খোয়াইয়ের ঐতিহ্যবাহী মহারাজগঞ্জ তথা পুরাতন বাজার বর্তমানে ক্রমশ অস্তিত্বের সংকটে ভুগছে। একসময় এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এলাকার ব্যবসা-বাণিজ্য। কিন্তু বর্তমানে বহু ব্যবসায়ী বাজার ছেড়ে অন্যত্র নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ফলে বাজারের একাংশ কার্যত জনশূন্য ও জরাজীর্ণ অবস্থায় পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাজার এলাকা থেকে একের পর এক সরকারি পরিষেবা ও প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হলে আগামী দিনে এই ঐতিহ্যবাহী বাজার আরও বেশি অবহেলা ও অবক্ষয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।এই বাস্তবতায় মহারাজগঞ্জ বাজারে আয়ুর্বেদিক ডিসপেনসারি পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরাতন বাজার ও মহারাজগঞ্জ বাজার এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, সরকারি প্রতিষ্ঠান চালু থাকলে সাধারণ মানুষের সুবিধা হওয়ার পাশাপাশি বাজার এলাকায় মানুষের যাতায়াত ও কর্মচাঞ্চল্যও বৃদ্ধি পাবে। তাই এই উদ্যোগের জন্য খোয়াই পুর পরিষদকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তৎকালীন বামফ্রন্ট সরকারের ভূমিকার সমালোচনা করেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে থাকার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, যে সরকারি প্রতিষ্ঠান মানুষের উপকারে আসার কথা, সেটি বছরের পর বছর বন্ধ রেখে জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে রাখার যুক্তি কী? তাঁর বক্তব্যে পূর্ববর্তী সরকারের আমলে চিকিৎসাকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ পায়।
সব মিলিয়ে, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে খোয়াইয়ে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ডিসপেনসারি পুনরায় চালু হওয়া নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। তবে এখন স্থানীয় মানুষের একটাই প্রত্যাশা এই উদ্যোগ যেন কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। নিয়মিত চিকিৎসা পরিষেবা ও ওষুধের জোগান নিশ্চিত করে চিকিৎসাকেন্দ্র দুটিকে সচল রাখতে হবে। কারণ সরকারি স্বাস্থ্য পরিষেবা কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি সাধারণ মানুষের প্রাপ্য অধিকার বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য