Monday, November 23, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই এবং তেলিয়ামুড়ার পুর পরিষদের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াইতে সর্বদলীয় বৈঠক...

খোয়াই এবং তেলিয়ামুড়ার পুর পরিষদের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াইতে সর্বদলীয় বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে নভেম্বর…..খোয়াই এবং তেলিয়ামুড়ার পুর পরিষদের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার দুপুরে খোয়াইতে সর্বদলীয় বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার।আসন্ন পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ব্যবস্থা কিরকম চলছে বা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় মুখ্য নির্বাচন কমিশনের উদ্যোগে।এই বৈঠক উপষ্ঠিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী, আই জি আইন শৃঙ্খলা জেলা শাসক রজত পন্থ, পুলিশ সুপার জগদ্বীশ্বর বোগাডি রেড্ডি, অতিরিক্ত জেলা শাসক দুই মহকুমার পুলিশ আধিকারিক, রিটার্নিং অফিসার, ইলেকশন অবজারভার , সেক্টর অফিসার এ আর ও সহ অন্যান্য আধিকারিকরা। এই দিন প্রথমে নির্বাচন কমিশনার একটি সর্বদলীয় বৈঠক করেন এবং।এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারি প্রত্যেকটি দের পক্ষ থেকে একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন প্রথমে তাদের সাথে নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এর পর তি প্রশাসনিক বৈঠক করেন উপস্থিত সবার সাথে।এর পর মুখ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়ার পুর পরিষদ এবং খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলা প্রশাসন কি ধরনের প্রস্তুতি এবং নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই বিষয়ে বিস্তারিত ভাবে খোঁজ নিতে এই বৈঠক।তবে এখন পর্যন্ত নির্বাচন বিষয়ে যতটুকু তথ্য পেয়েছেন তাতে তিনি খুব খুশি কারন এখানে সবকিছুই একদম পিসফুল রয়েছে বলে তিনি জানান। রয়েছে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও পুলিশ। ভোটারদের যাতে কোনো ধরনের অপ্রিতিকর ঘটনার সন্মুখীন হতে নাহয় এর জন্য নজরদারি বাড়ানো হয়েছে পুলিশের। এবং দল মত নির্বিশেষে সবাই মিলে যদি একে অপরকে সাহায্য করে তাহলে এখানে পিসফুল ভোট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য