Monday, November 23, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিয়ে একই দিনে খোয়াই সহর...

খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিয়ে একই দিনে খোয়াই সহর পরিক্রমা শাসক দল ও পি আই এম দলের।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে নভেম্বর….. খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রার্থীদের নিয়ে একই দিনে খোয়াই সহরে নির্বাচনি প্রচার চালায় শাসক দল বিজেপি ও পি আই এম দল।খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে সোমবার সকালে বি এম এস পরিচালিত বিভিন্ন সংগঠনের উদ্যোগে খোয়াই পুর পরিষদের ১৫ টি ওয়ার্ডের বিজেপি দলের প্রার্থীদের নিয়ে গাড়ি করে নির্বাচনের প্রচারের জন্য খোয়াই সহর সহ খোয়াই পুর পরিষদের ১৫ টি ওয়ার্ডে এর মধ্যে নির্বাচনি প্রচার করা হয়। এখানে উপস্থিত ছিলেন বি এম এস এর সম্পাদক সুমন ঘোষ,খুদ্র যান চালক সঙ্গঘের সভাপতি প্রবীর দাস, রনধির গোপ খোয়াই মন্ডল সভাপতি অনুকুল দাস, প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, অভিজিৎ দত্ত ভৌমিক সহ ১৫ টি ওয়ার্ডের প্রার্থীরা। বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করতে আসা নেতৃত্বরা জানান খোয়াই বাসির স্বার্থে বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে ভোট দেবার জন্য। কারণ গত দিন খোয়াই পুর পরিষদ খোয়াই বাসির স্বার্থে এবং নগড়কে উন্নয়নের স্বার্থে ব্যপক ভাবে কাজ করে চলেছে।এই ধারাবাহিকতাকে অক্ষুন্ন রাখতে এবং খোয়াই শহরের আরো উন্নয়ন এর স্বার্থে বিজেপিকে ভোট দেবার জন্য আহ্বান জানান তারা। অন্যদিকে একই দিনে সোমবার দুপুরে খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের সি পি আই এম দলের মনোনীত প্রার্থীদের নিয়ে খোয়াই সহরে প্রার্থী পরিচয়ের জন্য মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি প্রথমে পার্টির জেলা কার্যালয় থেকে বের হয়ে সমস্ত খোয়াই সহর পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে এসে মিছিলটি সমস্ত হয়।উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস ,পলাশ ভৌমিক,মনোজ দাস খোয়াই পুর পরিষদের ১৫ টি ওয়ার্ডের সি পি আই এম দলের প্রার্থীরা। আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নির্মল বিশ্বাস বলেন আসন্ন ২৭ শে নভেম্বর পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে সি পি আই এম দলের মনোনীত প্রার্থীদের নিয়ে খোয়াই সহরের বিভিন্ন এলাকায় একটি রেলি সংগঠিত করা হয়।এই বিষয়ে খোয়াই নগর বাসিদের কাছে আবেদন রাখেন আগামী ২৭ শে নভেম্বর নির্বিঘ্ন ভোট দেবার জন্য এবং দুর্নীতি মুক্ত একটি স্বচ্ছ প্রশাষন গড়ে তোলার জন্য পি আই এম দল খোয়াই পুর বাসির কাছে ভোট চান।কারন এটা প্রমাণিত এবং সত্য যে গত ৯ বছরের শাসন কালে সারা রাজ্যে যেমন দুর্নীতির বাড়বাড়ন্ত,ঠিক তেমনি দেখা যাচ্ছে যে খোয়াই পুর পরিষদও দুর্নীতির আতুর ঘড়ে পরিনত হয়েছে। বিধায়ক নির্মল বিশ্বাস এও বলেন একটা সময় ছিল এবং খোয়াই বাসি ভালো করে জানেন যে তৎকালীন সময়ে প্রতি বছর সি পি আই এম পরিচালিত খোয়াই পুর পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত গুলিতে হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করে সাধারণ সভার মাধ্যমে মানুষের কাছে বার্ষিক হিসাব পেশ করা হত। এবং আয়, ব্যয় এর হিসাব ও তুলে ধরা হয়। কিন্তু এই ডাবল ইঞ্জিন এর সরকারের জমানায় দেখা যাচ্ছে গত ৯ বছরের শাসন কালে সি পি আই এম দলের রিতি বা প্রথা ছিল খোয়াই সহ রাজ্য জুড়ে হিসাব দানের যে গনতান্ত্রিক পদ্ধতি এবং মানুষের প্রতি দায়বদ্ধতা এই গুলি আজকের দিনে নেই। এবং তার ফলে সাভাবিক ভাবেই দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠেছে এবং ডাবল ইঞ্জিনের সরকারের জমানায় উন্নয়ন যে জোয়ায় থাকার কথা ছিল কিন্তু তা নেই।তাই তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি সি পি আই এম এর শাসন কালে খোয়াই সহর সহ গোটা রাজ্যে সাধারণ মানুষের জন্য যে কাজ ছিল বর্তমানে তার নেই অনেক কমে গেছে তাই খোয়াই নগরের ও জনগণের স্বার্থে সি পি আই এম দলের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান বিধায়ক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য