Monday, November 23, 2026
বাড়িখবররাজ্য৩৯ নম্বর ওয়ার্ডে বিজেপির রোড শোয়ে মুখ্যমন্ত্রী, উন্নয়নের নিরিখে সব আসনে জয়ের...

৩৯ নম্বর ওয়ার্ডে বিজেপির রোড শোয়ে মুখ্যমন্ত্রী, উন্নয়নের নিরিখে সব আসনে জয়ের আশাবাদ মানিক সাহার

আগরতলা: পুর নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী প্রচারে নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে উঠেছে শাসক দল বিজেপি। বাড়ি বাড়ি জনসংযোগ, বাইক মিছিল থেকে শুরু করে রোড শো ও জনসভা—প্রচারের প্রতিটি ক্ষেত্রেই সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছে দলীয় নেতৃত্বের। বিশেষ করে প্রার্থীদের সমর্থনে ধারাবাহিকভাবে প্রচারে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এবার আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শোয়ে অংশ নিয়ে নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করলেন তিনি। এই ওয়ার্ডে বিজেপির মনোনীত প্রার্থী অলক রায়। সোমবার দুপুরে তাঁর সমর্থনে আয়োজন করা হয় এক সুসজ্জিত রোড শো। এতে মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বড়দোয়ালী মণ্ডল সভাপতি শ্যামল কান্তি দেব, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, দলীয় প্রার্থী অলক রায়-সহ অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা। রোড শোয়ের মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে পৌঁছন বিজেপি নেতৃত্ব। রোড শো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে রাজ্য সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে, তার ফলে বিজেপির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে। উন্নয়নের কাজকেই সামনে রেখে দল নির্বাচনী প্রচারে নেমেছে বলে জানান তিনি। গত নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের কাজেও সাধারণ মানুষ সন্তুষ্ট বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।আসন্ন পুর নির্বাচনে বিজেপির জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মানিক সাহা বলেন, উন্নয়নের ভিত্তিতেই দলের প্রার্থীরা প্রতিটি আসনে জয়লাভ করবেন। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের গত পাঁচ বছরের কাজই এবারের নির্বাচনে বিজেপির প্রধান প্রচারের বিষয়।

এদিন বক্তব্যে মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মহিলারা বিজেপির অন্যতম বড় শক্তি। আগে মহিলাদের উন্নয়ন ও তাঁদের সমস্যার বিষয়টি সেভাবে গুরুত্ব পেত না বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে প্রধানমন্ত্রী মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। মহিলাদের স্বনির্ভরতা ও ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক প্রকল্প চালু রয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পুর নির্বাচনের আগে ৩৯ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর এই রোড শোকে কেন্দ্র করে বিজেপির প্রচার কর্মসূচিতে নতুন গতি সঞ্চার হয়েছে। উন্নয়নের খতিয়ান ও মহিলা ক্ষমতায়নের বিষয়কে সামনে রেখেই ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে শাসক দল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য