Saturday, September 26, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসরকারি প্রচার দপ্তরকে উপেক্ষা করে খোয়াই পুলিশ সুপারের ডাকা সাংবাদিক সম্মেলনে স্থানীয়...

সরকারি প্রচার দপ্তরকে উপেক্ষা করে খোয়াই পুলিশ সুপারের ডাকা সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপেক্ষিত উঠছে নানা প্রশ্ন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৬ শে সেপ্টেম্বর…..সরকারি বিভিন্ন কর্মসূচি ও প্রশাসনিক উদ্যোগের প্রচার-প্রসারে জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু শনিবার খোয়াই জেলা পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলনকে ঘিরে সরকারি প্রচার ব্যবস্থাপনা এবং স্থানীয় সংবাদমাধ্যমকে না জানানোর কারনে তানিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ, খোয়াই জেলা পুলিশ সুপার শনিবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেও সরকারি প্রচার দপ্তরকে যথাযথভাবে অবহিত বা সম্পৃক্ত করা হয়নি। যার কারণে খোয়াই এর সিংহ ভাগ সাংবাদিকদরা বিষয়টি জানতেই পারেনি।পাশাপাশি খোয়াই মহকুমার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ওই সাংবাদিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সাংবাদিক মহলের একাংশের বক্তব্য, আসন্ন ভিলেজে কমিটির নির্বাচন নিয়ে এবং জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়টিকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করা হলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ স্থানীয় সংবাদমাধ্যমই সাধারণ মানুষের কাছে সংশ্লিষ্ট এলাকার খবর দ্রুত পৌঁছে দেয়। অন্যদিকে, রাজ্য সরকার যেখানে বিভিন্ন সরকারি কর্মসূচি ও প্রশাসনিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক প্রচারের উপর গুরুত্ব দিচ্ছে, সেখানে জেলা পর্যায়ে এমন পরিস্থিতি কেন তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানীয় মহলে। সরকারি প্রচার দপ্তরকে পাশ কাটিয়ে এবং স্থানীয় সংবাদমাধ্যমকে আমন্ত্রণ না জানিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজনের পেছনে কী কারণ রয়েছে, তা নিয়েও ইতিমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও স্পষ্ট বক্তব্য এখনও জানা যায়নি। স্থানীয় মহলের প্রশ্ন, সরকারি কর্মসূচির প্রচারে যখন সকল সংবাদমাধ্যমের সহযোগিতা নেওয়ার কথা বলা হচ্ছে, তখন খোয়াই জেলার ক্ষেত্রে কেন এই ভিন্ন অবস্থান—এর জবাব প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট হওয়া প্রয়োজন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য