খোয়াই ব্লক এলাকায় সিমেন্ট চুরি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই বিধানসভার সিপিএম দলের বিধায়ক সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে অভিযোগ তুলেছিলেন, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন নাকি ব্লকের সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেছেন এবং ঘটনার বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক নাকি কোন ধরনের তদন্ত করার প্রয়োজন বোধ করেননি। এই ঘটনা প্রসঙ্গে খোয়াই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ দাস সাক্ষাৎকারে এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ফেক বলে দাবি করেন। তিনি বলেন সিমেন্ট চুরি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হবার পর তা তদন্ত করার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল। সে কমিটি যে রিপোর্ট জমা দিয়েছে তাতে ভাইরাল হওয়া ভিডিও এবং বিধায়কের অভিযোগ সম্পূর্ণ অসত্য বলে জানান খোয়াই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ দাস।
তিনি বলেন সামাজিক মাধ্যমে গত ১৯ এবং ২০ আগস্ট প্রচুর ভাইরাল হয় একটি ভিডিও। সেই ভিডিওতে প্রচার করা হয় খোয়াই ব্লকের সিমেন্ট নাকি চুরি করা হচ্ছে। এই ঘটনার পর তিনি বিষয়টি তদন্ত করার জন্য একটি তদন্তকারী কমিটি তৈরি করেন। সেই কমিটিতে ব্লকের একাধিক বাস্তুকার এবং অভিজ্ঞ কর্মচারীদের রাখা হয়। তদন্তকারী কমিটি যে রিপোর্ট দিয়েছেন তাতে তিনি নিশ্চিত করে জানান, মধ্য সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে বর্তমানে দুটি কাজ চলছে। প্রথম কাজটি হচ্ছে পেবার ব্লক বসানোর, যার আই-ও এই ব্লকের ই একজন বাস্তুকার। দ্বিতীয় কাজটি হচ্ছে সি-সি রোড।গ্রামীণ উন্নয়ন দপ্তরের খোয়াই সাব ডিভিশন এই কাজটি করাচ্ছেন। সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান এখনো কাজের গোড়ায় নির্মাণ সামগ্রী রয়েছে। বর্তমানেও ওই স্থানে কাজ চলছে। কাজেই সামাজিক মাধ্যমে সিমেন্ট চুরির যে ভিডিও ভাইরাল করা হয় তা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। ব্লকের ভিডিও নিজে স্বীকার করেছেন তাদের কাজের সিমেন্ট নষ্ট হয়ে যাওয়ার ফলে এগুলো পুনরায় ব্লকের গোডাউনে আনার জন্য সংশ্লিষ্ট বাস্তুকারকে নির্দেশ দেওয়া হয়েছে।



