Tuesday, October 13, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদআসন্ন দুর্গাপূজাতে দর্শনার্থীদের জন্য কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছেন খোয়াই জেলাতে সেই...

আসন্ন দুর্গাপূজাতে দর্শনার্থীদের জন্য কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছেন খোয়াই জেলাতে সেই বিষয়কে সামনে রেখে জেলা পুলিশ সুপারের প্রেস মিট।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ ই অক্টোবর….আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে খোয়াই জেলাতে কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই বিষয় নিয়ে মঙ্গলবার দুপুর বারোটায় জেলার সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে খোয়াই জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে বৈঠক করেন পুলিশ সুপার জগদীশ্বর বোগাডি রেড্ডি। এরপর সাংবাদিকদের নিয়ে এক প্রেস মিটে মিলিত হন জেলা পুলিশ সুপার জগদ্বীশ্বর বোগাডি রেড্ডি ।প্রেসমিটের শুরুতে জেলা পুলিশ সুপার সমস্ত খোয়াই জেলা বাসিকে দূর্গা পূজার আগাম প্রিতি ও সুভেচ্ছা জানান।এর পর তিনি জানান তেলিয়ামুড়া মহকুমা এবং খোয়াই মহকুমাতে দূর্গা পূজা চলা কালীন সময়ে পূজোর দর্শনার্থীদের জন্য কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই বিষয়ে বিস্তারিত ভাবে সাংবাদিক সামনে তুলে ধরতে গিয়ে বলেন সমস্ত খোয়াই জেলাতে এ বছর পূজা হচ্ছে ৪০৮ টি। গত বছর পূজার সংখ্যা ছিল ৩৯৭ টি অর্থাৎ গত বছর থেকে এবছর ১১ টি পূজো বৃদ্ধি পেয়েছে। এর জন্য সমস্ত জেলায় ১১ শ নিরাপত্তা কর্মীকে মোতায়েন করার ব্যবস্থা করেন জেলা পুলিশ। এরমধ্যে রয়েছে টি এস আর, সাদা পোশাকে পুলিশ, পাশাপাশি সিডিএফ কেও যুক্ত করা হয়েছে। এছাড়া যে সমস্ত ক্লাবগুলি বড় পূজা করছে তাদের ক্লাবের পক্ষ থেকে যেমন থাকছে স্বেচ্ছাসেবক এর পাশাপাশি থাকছে এন সি সি এবং স্কাউট গাইডের স্বেচ্ছাসেবকরা। যাতে করে এই পূজার ঐ দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থার কোন খামতি না থাকে বা ভেঙ্গে না পড়ে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ২৮ টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে এগুলোর মাধ্যমে ২৪ ঘন্টা নজরদারি করা হবে বলে তিনি জানান।। এছাড়া বিশেষ করে তেলিয়ামুড়া এবং খোয়াই আরবান এলাকায় এবং বিশেষ করে খোয়াই এবং তেলিয়ামুড়ার পুর পরিষদ এলাকার বিভিন্ন ধরনের চুরির ঘটনাকে রোধ করার জন্য এবং কোনো ধরনের শ্লীলতাহানি যাতে না ঘটে এবং এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সমস্ত জেলায় ২৮ টি বিট পেট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে গ্রামীন এলাকা থেকে যারা পুজো দেখতে শহরের দিকে আসে ঐ সকল মানুষদের সুরক্ষার জন্য ৪৮ টি মোটর গাড়ির মাধ্যমে টহল দারীর ব্যবস্থা করা হয়েছে সমস্ত জেলায়। এছাড়া পূজো দেখতে বেরিয়ে দর্শনার্থীদের যেকোনো ধরনের সাহায্যের প্রয়োজন হলে এমন প্রত্যেককে সাহায্যের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ১৯ টি সহকারী বুথের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন জায়গায় ২২টি ড্রপগেটের ব্যবস্থা রাখা হয়েছে যেগুলির মাধ্যমে ট্রাফিককে নিয়ন্ত্রণ করতে কাজে আসবে যারা পায়ে হেঁটে পুজো দেখতে বেরোবে তাদের সাহায্যের জন্য। এছাড়াও জেলা পুলিশ সুপার জানান ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মহকুমা একটি বিশেষ করে অর্থাৎ খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমার সমস্ত পূজার নিরাপত্তা ব্যবস্থার জন্য বিভিন্ন ক্লাবগুলি যাতে মহিলা ভলেন্টিয়ারের মাধ্যমে নিজ নিজ ক্লাব এলাকার নিরাপত্তা ব্যবস্থাটি সুনির্দিষ্ট করে এর জন্য জেলার প্রায় সমস্ত ক্লাবের কর্মকর্তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে এবং আশা করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে নিজ নিজ ভলেন্টিয়াররা থাকবে দর্শনার্থীদের সুবিধার্থে এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য। এবং এই ধরনের মহিলা ভলেন্টিয়ারদের সাহায্যের জন্য তাদের সাথে থাকবে মহিলা পুলিশরাও। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে চাঁদা তোলার বিষয়ে নিয়ে পুলিশ প্রশাসনের কাছে দুটি অভিযোগ আসে এবং এই বিষয়ে দুটি মামলা ও গ্রহণ করে পুলিশ মামলার নিরিখে পুলিশ তিনজনকে গ্রেফতার ও করেছে বলে জানান পুলিশ সুপার। তবে খোয়াই জেলার দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত কিছুর নিরাপত্তার ব্যবস্থাকে সুনিশ্চিত করতে জেলা পরিষদ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে বলে জানান জেলা পুলিশ সুপার বোগাডি জগদীশ্বর রেড্ডি। পাশাপাশি তিনি এও বলেন সমস্ত জেলাবাসী দূর্গা পূজাতে আনন্দে মেতে উঠুক সবাই এর জন্য তিনি সমস্ত খোয়াই জেলা বাসিকে শুভকামনা জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য