বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই অক্টোবর……শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে খোয়াই পুর পরিষদের ৬ নং ওয়ার্ডের উদ্যোগ বুধবার দুপুরে খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি খোয়ায় জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী সমীর কুমার দাস মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরো পুর পরিষদের চেয়ারম্যান চেয়ারপারসন শ্রীযুক্ত দেবাশীষ নাথ শর্মা মহোদয়। পারিষদ শ্রীযুক্ত শঙ্কূ পাল, পীযূষ দাস চৌধুরী ,শ্রীমতি স্বপ্না দত্ত মহোদয়া, বর্ণালী দেবদাস ।এই অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন ৬ নং ওয়ার্ডের সম্মানিত পরিষদ শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় নাথ শর্মা মহোদয়।এই অনুষ্ঠানে ৬ নং ওয়ার্ডের অন্তর্গত ১৮৫ জন মা বোনদের হাতে বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। শেষে অনুষ্ঠানের অতিথিরা সবার উদ্দেশ্যে বলেন আসন্ন দুর্গাপূজার দিনগুলি সবার জন্য আনন্দমুখর হয়ে উঠুক এই কামনাই করেন।



