Wednesday, October 14, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবৃহস্পতিবার খোয়াইতে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে হতে চলেছে শপিং কমপ্লেক্সের...

বৃহস্পতিবার খোয়াইতে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে হতে চলেছে শপিং কমপ্লেক্সের ভূমি পুজন শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন সহ অনেকগুলি প্রকল্পের তার প্রস্তুতি নিয়ে চেয়ারম্যানের বক্তব্য।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ ই অক্টোবর….মুখ্যমন্ত্রীর হাত ধরে বৃহস্পতিবার খোয়াইতে ২১ টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হচ্ছে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে, পাশাপাশি খোয়াই বই মেলার মাঠ প্রাঙ্গণে হতে চলেছে শপিং কমপ্লেক্সের ভূমিপূজা এবং খোয়াই লালছড়া মহা শসান ঘাটে সব দেহ সৎকারের জন্য সদ্য তৈরি হওয়া বৈদ্যুতিক চুল্লীর উৎভোধন।
আগামীকাল অর্থাৎ ১৫ অক্টোবর বৃহস্পতিবার, খোয়াই সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। উনার হাত ধরে খোয়াই পুর পরিষদের অন্তর্গত একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং অত্যাধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণের ভূমিপূজা ও শিলান্যাস অনুষ্ঠিত হতে চলেছে।মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই খোয়াইতছ প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। প্রথমেই খোয়াইয়ের লালছড়া স্থিত মহাশ্মশান ঘাটে নবনির্মিত অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে মৃতদেহ দাহ করার ব্যবস্থাপনা ক্যামেরাবন্দি করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে নির্মিত হতে চলা অত্যাধুনিক শপিং কমপ্লেক্সের স্থানও পরিদর্শন করে বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়। প্রস্তুতিপর্বের খোঁজখবর নিতে গিয়ে খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মার সঙ্গে কথা হয় সাংবাদিকদের। তিনি সংশ্লিষ্ট উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই প্রকল্পগুলির বাস্তবায়নের মধ্য দিয়ে খোয়াই শহরের নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এখন মুখ্যমন্ত্রীর সফর এবং নির্ধারিত কর্মসূচিগুলির উদ্বোধনের দিকে তাকিয়ে রয়েছেন শহরবাসি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য